দেশে ফিরেছেন মাশরাফি-মুশফিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৭, ১৩:১৭আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৪:৩৩

দেশে ফিরেছেন মাশরাফি-মুশফিকরা শ্রীলঙ্কা সফরের সুখস্মৃতি নিয়ে সকাল সাড়ে ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইনসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে বাংলাদেশের ক্রিকেট দল।     

দেশের মাটিতে দুর্দান্ত বাংলাদেশকে বিশ্ব শাসন করতে হলে বিদেশেও সফল হতে হবে- বলছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বছর দেড়েক পর দেশের বাইরে গিয়েছিল তারা। নিউজিল্যান্ড ও ভারত সফরে সাফল্য ধরা দেয়নি, তবে অগ্রগতি ছিল চোখে পড়ার মতো। আর তারই স্বীকৃতি মিলেছে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে। সাফল্যে মোড়ানো ছয় সপ্তাহের এ সফর শেষে শুক্রবার সকালে দেশের মাটিতে পা রেখেছেন মাশরাফি ও মুশফিকরা।

এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের সাফল্য ছিল চার বছর আগে, ওয়ানডে সিরিজ ড্র। আর বাকি সময়ে ছিল ছন্নছাড়া পরাজয়ের গ্লানি। কিন্তু এবারই প্রথমবার কোনও সিরিজ না হেরে দেশে ফিরল বাংলাদেশ।

অবশ্য শুরুটা মোটেও ভালো ছিল না তাদের। টেস্ট সিরিজে গলে প্রথম ম্যাচে ২৫৯ রানে হেরেছিল সফরকারীরা। এর পর শততম টেস্টে এলো বাংলাদেশের স্মরণীয় জয়, ৪ উইকেটে জিতে সিরিজ সমতায় রেখে শেষ করেছিল মুশফিক বাহিনী। ওয়ানডেতে সেই ধারা ধরে রেখে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারান মাশরাফিরা। ৩-০ তে জয়ের স্বপ্ন আঁকতে থাকে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে শেষ ম্যাচে জিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ওই সিরিজও শেষ হয় ১-১ এ। বিমানবন্দরে ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘আমরা ২-০ তে সিরিজ জিততে পারিনি, এটা ছিল সবচেয়ে বড় হতাশার। তৃতীয় ম্যাচটি জিতলে আমি অনেক বেশি খুশি হতাম। দেশের বাইরে একটি সিরিজ জেতার সুযোগ ছিল আমাদের।’ 

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টির প্রথম ম্যাচে আসে মাশরাফির আচমকা অবসরের ঘোষণা। তার প্রভাবই হয়তো পড়েছিল ম্যাচে। কুশল পেরেরার দুর্দান্ত ইনিংসের সুবাদে ৬ উইকেটে হারতে হয় বাংলাদেশকে। অবশ্য মাশরাফিকে বিদায়ী উপহার দিতে সবটুকু সামর্থ্য নিয়ে ঝাপিয়ে পড়ে তার সতীর্থরা। অদম্য পারফরম্যান্স দেখিয়ে তারা সফল অধিনায়কের শেষটা সাফল্যে মুড়িয়ে দেন।

/এফএইচএম/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী