‘অনিবন্ধিত সিম ১ মে ৩ ঘণ্টা বন্ধ থাকবে’

টেক রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৬, ১৭:২৯আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৭:২৯

সিম নিবন্ধন

বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনের সময় সীমা শেষ হচ্ছে ৩০ এপ্রিল। এ দিন রাত ১০টা পর্যন্ত সিম নিবন্ধন করা যাবে। এদিনও যেসব সিমের নিবন্ধন সম্পন্ন হবে না, ১ মে সেসব সিম ৩ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ১ মে থেকে অনিবন্ধিত সিম ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে। শনিবার রাত ১০টা পর্যন্ত সিম নিবন্ধন করা যাবে। এই সময়ের মধ্যেই অনিবন্ধিত সিমগুলো বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে হবে। তবে ১ মে ঠিক কোন সময়ে সিম বন্ধ রাখা হবে তা তিনি জানাননি।

জানা যায়, ১ মে পরবর্তী সময়ে সিম বন্ধ রাখার মেয়াদ বাড়বে। এই কৌশল মোবাইলফোন ব্যবহারকারীদের জন্য সতর্ক বার্তা হিসেবে দেখা হবে। এ সময়ের মধ্যে সিম নিবন্ধন করা না হলে তা একেবারে বন্ধ করে দেওয়া হবে।

তারানা হালিম আরও জানান, ৩০ এপ্রিল রাত ১০টা পর্যন্ত খুচরা সিম বিক্রেতাদের কাছে সিম নিবন্ধন করা যাবে। এজন্য ৫১৪টি এনআইডি কার্যালয় একই সময় পর্যন্ত খোলা থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৭ কোটি ৩৩ লাখ সিমের নিবন্ধন সম্পন্ন হয়েছে। আর এক কোটির বেশি সিমের নিবন্ধন সম্পন্ন করা যায়নি গ্রাহকের আঙুলের ছাপ না মেলায়। দেশে মোবাইলফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটিরও বেশি।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: কম্পিউটারের গতি বাড়ানোর কিছু কৌশল

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী