গাড়ি চলবে, সঙ্গে মোবাইলও

আশিকুর রহমান চৌধুরী
১৮ মে ২০১৬, ১৯:১৬আপডেট : ১৮ মে ২০১৬, ১৯:১৬

জিরো টাচ অ্যাপ

নিরাপদে গাড়ি চালানো এবং মোবাইল ব্যবহারের জন্য এলো লজিটেকের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ জিরোটাচ। এরবেশ কিছু আকর্ষণীয় ফিচার গাড়ি চালানো অবস্থায় যেমন, মোবাইল ব্যবহার করা সহজ করে তোলে তেমনই কমিয়ে ফেলে দুর্ঘটনার ঝুঁকি।

অ্যান্ড্রয়েড কিটক্যাটে চলা এই অ্যাপে রয়েছে স্মার্ট ব্লুটুথ এবং এনএফসি টেকনোলজি। গাড়ির ফোনহোল্ডারে রেখে অ্যাপটি চালু করলেই এটি হয়ে ওঠে একটি আদর্শ কো-পাইলট। এটি এমনভাবে তৈরি যাতে চালকের চোখ সবসময় রাস্তায় থাকে এবং মোবাইল চালানোর জন্য হাত ব্যবহার করতে না হয়।

অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হলো এর ভয়েস কমান্ড। খুব সহজেই সাধারণ নির্দেশ ধরতে পারে এবং সহজেই হ্যান্ডস-ফ্রি কল দিতে, মেসেজ লিখতে, গান বাজাতে অথবা সামনের পথ বাতলে দিতে পারে। যদি কিছু সময় পর স্ক্রিন বন্ধ হয়ে যায় তাহলে ধরে আবার চালু করতে হবে না। কেবল স্ক্রিনের সামনে হাত রাখলেই ফোন আবার সজাগ হয়ে উঠবে।

ঝুঁকি থাকলেও গাড়ি চালানোর সময় মোবাইল প্রায় সময়ই ব্যবহার করতে হয়। জিরোটাচ অ্যাপ সেই ঝুঁকি নিঃসন্দেহে কমিয়ে দেয়।

/এইচএএইচ/ 

 আরও পড়তে পারেন:  অনলাইনে কেন নয়

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম