গুগল প্লে’র শীর্ষে ডুয়ো

দায়িদ হাসান মিলন
২১ আগস্ট ২০১৬, ১৮:২১আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৮:২১

ডুয়ো

গুগলের ভিডিও কলিং অ্যাপ উন্মুক্ত করা হয়েছে প্রায় এক সপ্তাহ হতে চললো। ডুয়ো নামের এই অ্যাপটি অল্প কয়েকদিনেই গুগল প্লে-স্টোরের শীর্ষস্থান দখল করেছে। সম্প্রতি ডুয়ো কর্তৃপক্ষ এমনটিই জানিয়েছে।

এ সম্পর্কে অ্যাপটির ট্যাকনিক্যাল টিমের প্রধান জাস্টিন উবারটি এক টুইট বার্তায় বলেন, ডুয়ো বিনামূল্যের অ্যাপগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে। অ্যাপটিকে বিশ্বজুড়ে বিনামূল্যে ডাউনলোডের জন্য ছাড়া হয়েছে।

গুগলের পক্ষ থেকে বলা হয়, ডুয়ো অ্যাপ ব্যবহারকারীরা স্কাইপ, ভাইবার ব্যবহারকারীদের মতোই সুবিধা উপভোগ করতে পারবেন। এমনকি ক্ষেত্র বিশেষে এগুলোর চেয়ে আরও বেশি সুবিধা ভোগ করা যাবে ডুয়োতে।

কারণ গুগলের এই অ্যাপটির রয়েছে সম্পূর্ণ নতুন একটি ফিচার। ফিচারটির নাম নক নক। মজার এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারী আগেই জানতে পারবেন কে তাকে কল দিয়েছে। এটা কল রিসিভ করার আগেই কলারের ছোট একটি ভিডিও ব্যবহারকারীর কাছে পৌঁছে দেবে। ফলে ব্যবহারকারী কলটি রিসিভ করবেন নাকি করবেন না সে বিষয়ে সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন।

উল্লেখ্য, এ বছরের মে মাসে গুগলের আই/ও সম্মেলনে ডুয়ো অ্যাপটির কথা প্রকাশ করা হয়। ১৬ আগস্ট গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস ও আইওএস প্ল্যাটফর্মে অ্যাপটি উন্মুক্ত করে গুগল।

সূত্র: সিনেট

/এইচএএইচ/

আরও পড়তে পারেন:  গ্রামীণফোনের নতুন নম্বর স্কিম ০১৩

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের