চাঙ্গা হতে ‘হারম্যান’ কিনলো স্যামসাং

দায়িদ হাসান মিলন
১৬ নভেম্বর ২০১৬, ১৭:২৯আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৭:২৯

হারম্যানের তৈরি পণ্য

ব্যবসায়িকভাবে চাঙ্গা হতে হারম্যান ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজকে প্রায় ৮ বিলিয়ন ডলারে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে স্যামসাং। সম্প্রতি কানেক্টেড ডিজিটাল প্রোডাক্টস নির্মাতা এই প্রতিষ্ঠানকে কিনে নেওয়ার ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। চুক্তিটি ২০১৭ সালের মাঝামাঝি সময়ে সম্পন্ন হবে বলে জানায় তারা।

হারম্যান অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্যামসাংয়ের সঙ্গে একসঙ্গে কাজ করবে। প্রতিষ্ঠানটির প্রযুক্তি বিশেষজ্ঞরা স্যামসাংয়ের ৫জি, ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন বা ইউজার ইন্টারফেস, ডিসপ্লে প্রযুক্তি এবং সিকউরিটি সলিউশনসহ কানেক্টিভিটি টেকনোলজিসের সঙ্গে একযোগে কাজ করবে। ফলে স্যামসাং ব্যবহারকারীরা নতুন সব সুবিধাসম্পন্ন ফোন পাবেন। এর মধ্যে রয়েছে নতুন অডিও এবং ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

স্যামসাং এর পক্ষ থেকে বলা হয়, এই চুক্তি স্যামসাংকে প্রযুক্তি বাজারে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। বিশেষ করে অটোমোটিভ ইলেক্ট্রনিকসের বাজারকে কৌশলগতভাবে অগ্রাধিকার দিয়ে থাকে স্যামসাং। ২০২৫ সালের মধ্যে এই বাজার ১০০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। স্যামসাং -এর মতো হারম্যানের বক্তব্যও অনেকটা একই। তারাও চায় স্যামসাং -এর সাথে মিলে গ্রাহকদের জন্য নতুন কিছু করতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ জুলাই, ২০২৬)
পদ্মায় ঢেউয়ের কবলে পড়ে নৌকাডুবি, মা উদ্ধার হলেও নিখোঁজ বাবা-ছেলে
পদ্মায় ঢেউয়ের কবলে পড়ে নৌকাডুবি, মা উদ্ধার হলেও নিখোঁজ বাবা-ছেলে
জবি ছাত্রশক্তির নেতৃত্বে শাহিন মিয়া ও ফেরদৌস শেখ
জবি ছাত্রশক্তির নেতৃত্বে শাহিন মিয়া ও ফেরদৌস শেখ
রাষ্ট্রীয় ৪৪টি শিল্প লুটেরা ব্যবসায়ীদের কাছে ইজারা দেওয়ার অভিযোগ, প্রতিহতের আহ্বান জামুকার
রাষ্ট্রীয় ৪৪টি শিল্প লুটেরা ব্যবসায়ীদের কাছে ইজারা দেওয়ার অভিযোগ, প্রতিহতের আহ্বান জামুকার
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা