গুগলের ট্রাস্টেড কন্টাক্টস অ্যাপ

দায়িদ হাসান মিলন
০৬ ডিসেম্বর ২০১৬, ১৯:০০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৯:০০

গুগলের অ্যাপ

গুগল সম্প্রতি নতুন একটি অ্যাপ উন্মুক্ত করেছে। ট্রাস্টেড কন্টাক্টস নামের এই অ্যাপ দিয়ে জরুরি মুহূর্তে যে কেউ তাদের অবস্থান জানাতে পারবে। সেজন্য এই অ্যাপকে প্রতিষ্ঠানটি নিরাপত্তা অ্যাপ্লিকেশন বলছে। বর্তমানে এটা শুধু গুগল প্লে-স্টোরেই পাওয়া যাবে। তবে শিগগিরই এটা আইওএস সংস্করণের জন্যও উন্মুক্ত করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

গুগলের নতুন এই অ্যাপটির সঙ্গে ফেসবুকের সেফটি চেক -এর অনেকটাই মিল রয়েছে। তবে এতে থাকছে আরও কয়েকটি সুবিধা। অ্যাপটি ব্যবহারের মাধ্যমে ফোনের কন্টাক্টস থেকে মানুষকে ট্যাগ করা যাবে। গাড়ি দুর্ঘটনা, আগুন, ভূমিকম্পের মতো জরুরি কোনও ঘটনা ঘটলে এই অ্যাপটি ব্যবহার করে ব্যক্তির অবস্থানগত তথ্যের পাশাপাশি বার্তাও পাঠানো যাবে। ফলে এর সাহায্যে বিপদের সময় ব্যবহারকারীরা বেশ উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

নিরাপত্তার জন্য অ্যাপ হিসেবে ট্রাস্টেড কন্টাক্টস গুগলের জন্য নতুন হলেও ২০০৫ সাল থেকে ওয়েবে নিরাপত্তা টুল সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। ২০০৫ সালে হ্যারিকেন ক্যাটরিনার সময় ওয়েব টুল চালু করেছিল গুগল, যার মাধ্যমে জরুরি মুহূর্তে মানুষ প্রিয়জনের অবস্থান বের করতে পারত।

সূত্র: দ্য ভার্জ

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম