চলো সুপার শপের যাত্রা শুরু

রুশো রহমান
০৬ মার্চ ২০১৭, ১৯:০৭আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৯:০৭

চলো সুপার শপের উদ্বোধন দেশের বাজারে এতোদিন পণ্যভিত্তিক সুপার শপ থাকলেও সেবাভিত্তিক কোনও সুপার শপ ছিল না। এবার সেই অভাব পূরণ করতে যাচ্ছে বাংলাদেশি তথ্যপ্রযুক্তি সেবা প্রতিষ্ঠান চলো টেকনোলজিস। প্রতিষ্ঠানটি ঢাকার উত্তরা ও নারায়ণগঞ্জের চাষাড়ায় চালু হয়েছে এই শপ। সেবাভিত্তিক সুপার শপ হলো মূলত যেখানে গেলে সব ধরনের সেবা পাওয়া যাবে। এতে গ্রাহকরা গাড়ি ভাড়া, প্লেনের টিকিট, ডেলিভারি সার্ভিসসহ পর্যায়ক্রমে ৫০ টি সেবা পাবেন।

চলো’র প্রধান প্রধান সার্ভিস ছাড়া প্রতিটি সুপার শপে, মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, পাসপোর্ট ফি জমা, বাস টিকেট, ট্রেনের টিকেট, বিকাশ সুবিধা পাওয়া যাবে।
প্রাথমিকভাবে সব মিলিয়ে মোট দশটি সুপার শপ চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। চলতি মাসেই ঢাকার রাজধানীর খিলক্ষেত, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে সুপার শপ চালু হবে এবং এগুলো সেবা সুবিধা দেওয়া শুরু করবে। চলো সুপার শপের পাশাপাশি এগুলো অন-ডিমান্ড কার সার্ভিস চলোর কাস্টমার কেয়ার হিসেবেও পরিচিতি পাবে। ধীরে ধীরে এসব সেবাভিত্তিক সুপার শপে ই-কমার্স সাইটগুলোকেও যুক্ত করা হবে। ফলে মানুষ অনলাইনে অর্ডার করা পণ্য এখান থেকে সংগ্রহ করার সুযোগ পাবেন।

চলো

এ সম্পর্কে চলো টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান শুভ বলেন, আমরা প্রাথমিকভাবে ১০টি চলো সুপার শপ চালু করতে যাচ্ছি। চলতি বছর এর সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে। মানুষ একটি শপে প্রবেশ করেই যেন সব সেবা নিতে পারেন সে লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আশা করি আমাদের এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা উপকৃত হবেন।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: অগ্রসর প্রযুক্তি ব্যবহারেও এগিয়ে যাচ্ছে দেশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম