একসেঞ্চারের ৫৫৬ কর্মীর কী হবে?

টেক রিপোর্ট
২৮ জুলাই ২০১৭, ২০:২৯আপডেট : ২৮ জুলাই ২০১৭, ২০:২৯

একসেঞ্চারের কর্মীদের সংবাদ সম্মেলন বহুজাতিক তথ্যপ্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান একসেঞ্চার বাংলাদেশের চাকরিচ্যুত পাঁচশ ৫৬ কর্মী ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। চাকরির এই বয়সে এসে তারা কোথায় যাবেন, কী করবেন, তা বুঝে উঠতে পারছেন না। এ অবস্থা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এসব কর্মীরা।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ইউনি-ডিএলসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে একসেঞ্চার বাংলাদেশের চাকরিচ্যুত পাঁচশ ৫৬ জন কর্মী প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন।

সংবাদ সম্মেলনে ইউনি-ডিএলসির সভাপতি আমজাদ আলী খান, একসেঞ্চার বাংলাদেশের আইটি অপারেশন টিম লিড ও একসেঞ্চার এমপ্লয়িজ ইউনিউয়নের সাধারণ সম্পাদক শাহীন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই একসেঞ্চার বাংলাদেশ তাদের পাঁচশ ৫৬ কর্মীকে টার্মিনেশন লেটার পাঠায়। তাতে বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটির কর্মীদের পাওনা পরিশোধ করে ওইদিন থেকেই একসেঞ্চার বাংলাদেশ বন্ধ করে দেওয়া হবে।

শাহীন আহমেদ বলেন, ‘আমরা পাঁচশ ৫৬ কর্মী কোথায় যাব? আমরা সবাই টেলিকম খাতে বিশেষজ্ঞ। যেখানে টেলিকম প্রতিষ্ঠানগুলোই কর্মী ছাঁটাই করছে, সেখানে তো আমরা চোখে অন্ধকার দেখছি।’ একসেঞ্চার, টেলিনর এবং গ্রামীণফোনের পারস্পরিক ব্যবসায়িক জটিলতার কারণে বাংলাদেশ থেকে একসেঞ্চার চলে যাচ্ছে বলে জানান শাহীন আহমেদ।

শাহীন আহমেদ বলেন, ‘বাংলাদেশে একসেঞ্চারের অনেক প্রজেক্ট রয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের জন্যই প্রয়োজন ২০০ কর্মী। অবশিষ্ট কর্মী কাজ করেন টেলিনরের বিভিন্ন দেশের প্রজেক্ট নিয়ে। ভারতীয় প্রতিষ্ঠান উইপ্রো এসে যদি আমাদের কর্মীদের নিতে চায়, তাহলেও সর্বোচ্চ ২০০ কর্মীকে নিতে পারবে। অবশিষ্ট ৩৫৬ কর্মীর কী হবে?’

শাহীন আহমেদ আরও  বলেন, ‘গ্রামীণফোনের কাজ একসেঞ্চারের হাত থেকে চলে গেলেও টেলিনরের যে কাজ থাকবে, তা আমরা ভালোভাবে করে দিলে একসেঞ্চার বাংলাদেশ থেকে মুনাফা করতে পারবে। এজন্য দেশে এ প্রতিষ্ঠানটিকে ধরে রাখার ব্যবস্থা করতে হবে।’ প্রয়োজনে কর্মীরা অতিরিক্ত সময়ও কাজ করতে রাজি আছি। এজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন বলেও মনে করেন তিনি।

 

/এইচএএইচ/এসএমএ/ 

আরও পড়ুন

যে কারণে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে একসেঞ্চার

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম