সাইবার হামলার শিকার এইচবিও

দায়িদ হাসান মিলন
১৭ আগস্ট ২০১৭, ১৯:২৫আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৯:২৬

হ্যাকারদের কবলে এইচবিও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এইচবিও আবারও সাইবার হামলার শিকার হয়েছে। সর্বশেষ এই হামলায় প্রতিষ্ঠানটির ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অপরাধীরা। আওয়ারমাইন নামের একটি হ্যাকার দল কাজটি করেছে বলে জানায় বিবিসি।

এর আগেও বেশ কয়েকবার সাইবার হামলার শিকার হয়েছে এইচবিও। তবে এবার হ্যাকাররা প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় বিষয়টি অনেক বেশি আলোচনায় এসেছে। হ্যাকাররা এইচবিও-এর শুধু মূল অ্যাকাউন্টই নয়, সঙ্গে তাদের আলোচিত সিরিজ গেম অব থ্রোনস যেসব নেটওয়ার্ক থেকে প্রচার করা হয় সেগুলোর নিয়ন্ত্রণও নিয়েছে। তারপর গেম অব থ্রোনসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে হ্যাকাররা একটি পোস্ট করে এ রকম- আওয়ারমাইন কাজটি করেছে। ‘আমরা শুধু আপনাদের নিরাপত্তা পরীক্ষা করে দেখছি।’ এর আগে হ্যাকিংয়ের কবলে পড়ে এই সিরিজের অনেক অপ্রচারিত পর্ব ফাঁস হয়ে যায়।
শীর্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট হ্যাকিংয়ের জন্য পরিচিতি আছে আওয়ারমাইন-এর। ২০১৬ সালে এই দলটি ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স-এর টুইটার অ্যাকাউন্ট, উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস, ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাইয়ের ফেসবুক অ্যাকাউন্ট দখল করেছিল।
সূত্র: বিবিসি
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম