শ্রীলঙ্কার বাজারে দেশীয় প্রযুক্তি কোম্পানি এসএসডি টেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ০০:১১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১০:০০

এসএসডি টেক ও জেড মেসেঞ্জারের মধ্যে চুক্তি সই মালয়েশিয়া ও মিয়ানমারের পর শ্রীলঙ্কার মোবাইল বাজারে প্রবেশ করেছে দেশীয় প্রযুক্তি কোম্পানি এসএসডি টেক। দেশটির মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ডায়ালগ ছাড়াও আরও দুই অপারেটরের সঙ্গে এ মাসেই উদ্বোধন হবে এসএসডি টেকের নতুন ওটিটি অ্যাপ্লিকেশন। আর শ্রীলঙ্কায় এসএসডি টেকের ডিজিটাল মার্কেটিং পরিচালনা করবে দেশটির ডিজিটাল মার্কেটিং কোম্পানি ‘জেড মেসেঞ্জার’। সম্প্রতি এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে।
সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোয় জেড মেসেঞ্জারের মধ্যে এ বিষয়ে এসএসডি টেকের একটি চুক্তি সই হয়েছে। এসএসডি টেকের প্রেসিডেন্ট মাহবুবুল মতিন ও জেড মেসেঞ্জারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জায়মিল কুলিয়ানা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএসডি টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মেহেদী ও জেড মেসেঞ্জারের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক জানাকা রুপাসিংহেসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসএসডি টেকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএসডি টেকের প্রেসিডেন্ট বলেন, এই চুক্তির ফলে দুই দেশের ইনটেলেকচুয়াল প্রোপার্টির যৌথ আদান-প্রদান সম্ভব হবে।
উল্লেখ্য, এরই মধ্যে দেশের দুই মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলের গ্রাহকদের জন্য চালু হয়েছে এসএসডি টেকের ওটিটি অ্যাপ্লিকেশন।

/সিএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম