সিম্ফনির নতুন স্মার্টফোন

টেক ডেস্ক
১২ অক্টোবর ২০১৭, ১৯:৫৮আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৯:৫৮

সিম্ফনির নতুন মোবাইল স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি দেশের বাজারে নিয়ে এলো ফুলভিশন ডিসপ্লের সিম্ফনি জেড১০।
অ্যান্ড্রয়েড নুগাট ৭.১.২ চালিত অপারেটিং সিস্টেমের সিম্ফনি জেড১০ –এর বড় আকর্ষণ ডিজাইন। এর ফুল ভিশন ডিসপ্লে ফোনটির ডিজাইনেই পরিবর্তন এনেছে। স্মার্টফোনটির সামনের দিকে রয়েছে ৫.৭ ইঞ্চি ডিসপ্লে এবং ওপরে আছে ২.৫ডি কার্ভড ডিসপ্লে প্যানেল। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপ ড্রাগন ৪২৫ কোয়াডকোর ১.৪ গিগাহার্টজ প্রসেসর, ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।
সিম্ফনি জেড১০-এ আরও আছে ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস ব্যাক ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই ফ্ল্যাশ আছে। ­­­
থার্ড জেনারেশনের ফিংগার প্রিন্ট দেওয়া হয়েছে স্মার্টফোনটিতে। ফিংগার প্রিন্ট ফোন আনলক হবে চোখের পলকে। এছাড়া ফিংগার প্রিন্ট সেন্সর দিয়ে ছবি তোলা যাবে। ফোনটিতে আরও আছে ফোরজি সুবিধা।
সিম্ফনির সব আউটলেট এবং রবি ও এয়ারটেলের কাস্টমার সেন্টারে সিম্ফনি জেড১০ সেটটি দুটি কালো রঙে পাওয়া যাচ্ছে ১৫ হাজার ৯৯০ টাকায়। এর সঙ্গে আরও আছে ১ হাজার ৩০০ টাকার ফ্রি রবি বান্ডল অফার।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম