চীনে বন্ধ হচ্ছে স্কাইপ!

দায়িদ হাসান মিলন
২২ নভেম্বর ২০১৭, ২০:৫৯আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২০:৫৯

স্কাইপ চীনের অ্যান্ড্রয়েড ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে স্কাইপ সরিয়ে দেওয়া হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার থেকে দেশটির অ্যান্ড্রয়েড ও অ্যাপল অ্যাপ স্টোরে স্কাইপ পাওয়া যাচ্ছে না। ফলে অ্যাপটির কল ও মেসেজিং দুটি সেবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুঞ্জন উঠেছে, চীনে স্কাইপ সেবা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
নিজস্ব নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় চীন বেশ কয়েকটি অ্যাপ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে অ্যাপল। এ কারণে স্কাইপও বন্ধ রয়েছে। এদিকে স্কাইপের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট বলছে,  অ্যাপটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। যত দ্রুত সম্ভব এটা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় এই অ্যাপের ওপর প্রাথমিক নিষেধাজ্ঞা শুরু হয় অক্টোবর থেকে। কিন্তু এবার সেই নিষেধাজ্ঞা আরও কড়াকড়ি হলো। নিজেদের অ্যাপ স্টোর থেকে স্কাইপ সরিয়ে দেওয়া প্রসঙ্গে অ্যাপল বলে, কিছু অ্যাপ স্থানীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমাদের জানিয়েছে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়। সে কারণেই আমরা অ্যাপগুলো সরিয়ে দিয়েছি।
সূত্র: বিবিসি

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম