‘ফাইবার অ্যাট হোমে’র ক্যাবল কাটা পড়ায় ইন্টারনেটে ধীরগতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ২১:১০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৯

ইন্টারনেট ক্যাবল ইন্ট্যারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটর ‘ফাইবার অ্যাট হোম’-এর ক্যাবল কাটা পড়ায় দেশের ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) রাতে প্রতিষ্ঠানটির চিফ স্ট্যাটেজিক অফিসার সুমন আহমেদ হাবিব বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুমন জানান, ঈশ্বরদী-কুষ্টিয়া অংশে তাদের লাইনে কেবল কাটা পড়ায় গত দুই ঘণ্টা ধরে ইন্টারনেট ডাউন রয়েছে। সেখানে মেরামত কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগিরই লাইন ঠিক হবে, গতি ফিরে আসবে।

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সংগঠন আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিমও আইটিসি ডাউন থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশে ছয়টি আইটিসি অপারেটর রয়েছে। এই অপারেটরগুলো ভারত থেকে দেড়শ ব্যান্ডউইথ নিয়ে আসে। এদের মধ্যে সবচেয়ে বড় অংশ আনে ‘ফাইবার অ্যাট হোম’। অন্য অপারেটররা জানিয়েছেন তাদের লাইন সচল রয়েছে।

/এইচএএইচ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি