ফেসবুকের নতুন চমক

দায়িদ হাসান মিলন
২৪ জানুয়ারি ২০১৮, ১৮:০১আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৮:০১

ফেসবুক ঘণ্টা, মিনিট, সেকেন্ডের মতো সময়ের নতুন আরেকটি একক খুঁজে নিয়েছে ফেসবুক। নতুন এককটির নাম দেওয়া হয়েছে ফ্লিক। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এটা ন্যানো সেকেন্ডের চেয়ে কিছুটা বড়।
১ সেকেন্ডের ৭০ কোটি ৫৬ লাখ ভাগের ১ ভাগকে ফ্লিক বলা হচ্ছে। অন্যদিকে ন্যানো সেকেন্ড হলো ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ। কোড শেয়ারিং সাইট গিটহাব বলছে, সময়ের এ এককটি মূলত প্রোগ্রামারদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে।
ফ্লিক বিষয়ে ফেসবুক ওপেন সোর্সের এক টুইটার পোস্টে বলা হয়, আমরা সময়ের নতুন একক ফ্লিক উদ্বোধন করেছি। এটা ন্যানো সেকেন্ডের চেয়ে সামান্য বড়।
এদিকে সময়ের নতুন একক উদ্ভাবনের বিষয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, এটা সাধারণ মানুষের ওপর কোনও প্রভাব ফেলবে না। তবে ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে এই একক।
অন্য গবেষকরা বলছেন, চলচ্চিত্র, টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমের ভিজ্যুয়াল ইফেক্ট তৈরিতে ফ্লিক কার্যকরী ভূমিকা পালন করবে। সব মিলিয়ে প্রোগ্রামিংয়ের সঙ্গে জড়িতদের জন্য এটা খুব উপকারে আসবে বলে মত দিয়েছেন তারা।
সূত্র: বিবিসি, দ্য ভার্জ, টেক ক্রাঞ্চ 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম