গুগল আনলো ক্লিপস ক্যামেরা

দায়িদ হাসান মিলন
৩০ জানুয়ারি ২০১৮, ১৯:২৬আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৯:২৬

গুগলের ক্লিপস ক্যামেরা কোনও প্রচারণা ছাড়াই ক্লিপস ক্যামেরা বাজারে ছেড়েছে গুগল। ছোট আকৃতির এই ক্যামেরাটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। মজার কিছু সামনে পেলে নিজে থেকেই ছবি তুলে নিতে পারে এটি।
গত অক্টোবরে ক্লিপস ক্যামেরা প্রথমবারের মতো সবার সামনে নিয়ে আসে গুগল। তবে সেটা ছিল অনেকটা প্রদর্শনীর মতো। এবার গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে ক্লিপস ক্যামেরা সরবরাহ শুরু করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। ২৭ জানুয়ারি এর বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
নিজেই ছবি তোলার পাশাপাশি ক্লিপস ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে পরিস্থিতি অনুযায়ী ছবির রেজ্যুলেশন ঠিক করে নিতে পারে। তাছাড়া এই ক্যামেরায় রয়েছে মোমেন্ট আইকিউ যা একটি অনবোর্ড ও অফলাইন লার্নিং মডেল। সেই সঙ্গে এতে রয়েছে একটি ভিজুয়াল প্রসেসিং ইউনিট যা স্বয়ংক্রিয়ভাবে সঠিক মুখভঙ্গি, আলো, ফ্রেমিং শনাক্তের মাধ্যমে অর্থপূর্ণ ছবি ধারণে সক্ষম।
গুগলের এই বিশেষ ধরনের ক্যামেরাটি বিক্রি হচ্ছে ২৪৯ মার্কিন ডলারে। তবে এটা তাৎক্ষণিকভাবে কেউ কিনতে পারছেন না। যারা আগে থেকেই অনুরোধ জানিয়ে রেখেছে, শুধু তাদেরকেই সরবরাহ করা হচ্ছে ক্লিপস ক্যামেরাটি।
সূত্র: দ্য ভার্জ, অ্যান্ড্রয়েড অথরিটি

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম