বঙ্গবন্ধু হাইটেক পার্কে তৈরি হবে সিম্ফনি মোবাইল

টেক ডেস্ক
০২ মার্চ ২০১৮, ১৯:২৬আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৯:২৬

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক পার্কে সিম্ফনি মোবাইলের কারখানা তৈরি হবে। সেই কারখানায় তৈরি হবে সিম্ফনি মোবাইলফোন। আর এই কারখানা নির্মাণের জন্য সব ধরনের অবকাঠামোগত সহায়তা দেবে সামিট টেকনোপলিশ লিমিটেড।
সম্প্রতি এডিসন গ্রুপের প্রধান কার্যালয়ে সিম্ফনি মোবাইল ও সামিট টেকনোপলিশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়।
এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহীদ ও সামিট টেকনোপলিশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় সিম্ফনি মোবাইলের চেয়ারম্যান আমিনুর রশীদ ও সামিট টেকনোপলিশের হেড অব অ্যাডমিন কর্নেল জাওয়াদুল ইসলাম (অব.)-সহ দুই গ্রুপের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু হাইটেক পার্কে সিম্ফনি মোবাইল কারখানা প্রায় ২ একর জমির ওপর তৈরি হবে। এই কারখানায় প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে বালে জানানো হয়েছে। কারখানাটি নির্মাণে ব্যয় প্রায় ১০০ কোটি টাকা।   

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম