উইকি লাভস আর্থ প্রতিযোগিতায় আবারও বাংলাদেশ

নুরুন্নবী চৌধুরী
০১ মে ২০১৮, ১৯:৫১ আপডেট : ০১ মে ২০১৮, ১৯:৫৩

উইকি লাভস আর্থ প্রতিযোগিতায় আবারও বাংলাদেশ মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার তত্ত্বাবধানকারী স্থানীয় সংস্থাগুলোর উদ্যোগে শুরু হচ্ছে ‘উইকি লাভস আর্থ ২০১৮’ পর্ব। এটি হলো বিভিন্ন দেশের সংরক্ষিত অঞ্চলগুলোর ছবির তোলার প্রতিযোগিতা। এর লক্ষ্য— প্রতি বছর একটি স্থায়ী সংগ্রহশালা গড়া। পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা।

বার্ষিক এই প্রতিযোগিতায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। এতে অংশ নিতে পারবেন যে কেউ। এজন্য http://wikiloves.org/earth ঠিকানায় গিয়ে দেশের সংরক্ষিত অঞ্চলের তালিকা থেকে যেকোনও সময় তোলা, যেকোনও স্থানের ছবি যত খুশি আপলোড করা যাবে পুরো মে মাস জুড়ে। বাংলাদেশে প্রতিযোগিতাটি আয়োজন করছে ‘উইকিমিডিয়া বাংলাদেশ’।

মঙ্গলবার (১ মে) থেকে শুরু হওয়া ‘উইকি লাভস আর্থ ২০১৮’ চলবে ৩১ মে পর্যন্ত। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে প্রাপ্ত সেরা ১০টি করে ছবি থেকে আন্তর্জাতিক বিজয়ী ঘোষণা করা হবে। আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হবে সেরা ১০টি ছবি। প্রথম পুরস্কার বিজয়ী ২০১৯ সালে সুইডেনে উইকিপিডিয়ার বার্ষিক সম্মেলন ‘উইকিম্যানিয়ায়’ যোগ দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া স্থানীয় পর্যায়ে ও স্বতন্ত্রভাবে পুরস্কার দেওয়া হবে।

উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সমন্বয়ক নাহিদ সুলতান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সংরক্ষিত জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্যগুলোর নিবন্ধ উইকিপিডিয়ায় থাকলেও অধিকাংশেরই কোনও ছবি নেই। এ প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত প্রাকৃতিক অঞ্চলগুলোর ছবি উইকিপিডিয়ার মাধ্যমে বিশ্বদরবারে উপস্থাপন ও সংশ্লিষ্ট ছবিগুলোর একটি স্থায়ী সংগ্রহশালা তৈরি করাই আমাদের প্রধান উদ্দেশ্য।’

২০১৭ সালে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ। তখন ৩৬টি দেশের ১ লাখ ৩১ হাজার ছবির সঙ্গে প্রতিযোগিতা করে ১১তম স্থান পেয়েছিল লাউয়াছড়া জাতীয় উদ্যানের একটি আলোকচিত্র।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারতসহ ৫ দেশের দূতের সাক্ষাৎ, কী নিয়ে আলোচনা
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারতসহ ৫ দেশের দূতের সাক্ষাৎ, কী নিয়ে আলোচনা
চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইভাইসহ ৩ জনের মৃত্যু 
চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইভাইসহ ৩ জনের মৃত্যু 
হরমুজ সংকট ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তার হুমকি: আইইএ
হরমুজ সংকট ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তার হুমকি: আইইএ
জুলাই বনাম আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ: আসিফ মাহমুদ
জুলাই বনাম আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ: আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা