অনলাইনে ছড়িয়ে পড়েছে ‘ভুয়া’ ফোর্টনাইট গেম

দায়িদ হাসান মিলন
২২ জুন ২০১৮, ১৯:৩০আপডেট : ২২ জুন ২০১৮, ১৯:৩০

গেম মোবাইল গেম ফোর্টনাইটের ভুয়া সংস্করণ ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। গেমটির অ্যান্ড্রয়েড ভার্সন এখনও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়নি। তারপরও ভার্চুয়াল জগতে এটা পাওয়া যাচ্ছে।
ইউটিউবে ভিডিওর মাধ্যমে এই গেমের অ্যান্ড্রয়েড ভার্সন পাওয়া যাচ্ছে বিভিন্ন লিংক আকারে। ইতিমধ্যে লিংক সংযুক্ত ভিডিওটি কয়েক লাখবার দেখা হয়েছে। গুগল প্লে-স্টোরে অবশ্য এই গেমটি পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে প্রযুক্তিভিত্তিক বিভিন্ন গণমাধ্যম। তবে এটা সহজেই পাওয়া যায় সার্চ ইঞ্জিনগুলোতে।
একাধিক ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান বলছে, অ্যাপটি দেখা বোঝা যাবে না এটি ভুয়া। তবে এটা ডাউনলোডের পর কোনও কাজ করবে না। ভুয়া অ্যাপটি দেখতে অনেকটা বৈধ অ্যাপের মতোই বলে জানিয়েছে বিবিসি। এটি প্রতিবার ডাউনলোড করলে এর নির্মাতারা নির্দিষ্ট অংকের অর্থ পান।
ভুয়া অ্যাপ সম্পর্কে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ফোর্টনাইট গেমের অ্যান্ড্রয়েড ভার্সন এখনও বাজারে ছাড়া হয়নি। তাই সাইবার অপরাধীদের হাত থেকে বাঁচতে এই গেমের অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে।
আনুষ্ঠানিকভাবে উন্মোচনের আগ পর্যন্ত গ্রাহকদের অপেক্ষা করতে হবে।

সূত্র: বিবিসি

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত