কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৮, ০৩:২৪আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ০৩:৩৬

প্রোগ্রামিং প্রতিযোগিতা (ফাইল ছবি)

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ শুক্রবার। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে শনিবার (৪ আগস্ট) পর্যন্ত। আইইউবিএটি-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবারের প্রতিযোগিতা আয়োজন করেছে। আইইউবিএটি-এর  সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহ. আব্দুল হক এ তথ্য জানান।

ড. মুহ. আব্দুল হক  জানান, জাতীয় এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দলগতভাবে অংশ নেবে প্রতিযোগীরা। মোট ৭২টি বিশ্ববিদ্যালয়, দু’টি কলেজ এবং একটি পলিটেকনিক কলেজ থেকে মোট ১৪৯টি দল নেবে।

তিনি আরও জানান, বিজয়ীদের মধ্যে প্রথম ১০টি স্থান ঘোষণা করা হবে এবং তাদের পুরস্কৃত করা হবে। এ ছাড়া বিভাগীয় পর্যায়ে আটটি, মেয়েদের মধ্য থেকে একটি এবং দ্রুত সময়ে সমস্যা সমাধানের জন্য ১০টি পুরস্কার দেওয়া হবে।

উদ্বোধনী দিনে প্রথম পর্বের অনুষ্ঠানের থাকবে এনসিপিসি-২০১৮ এর পরিচালনা কমিটির প্রধান প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ ও কম্পিউটার কাউন্সিলের পরিচালক (ট্রেনিং) এনামুল কবির।

শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।

/এসএমএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম