সমালোচনা থেকে বাঁচতে ফেসবুকের নতুন পদক্ষেপ

আজরাফ আল মূতী
১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৫

ফেসবুক সমালোচনা থেকে বাঁচতে নতুন পদ তৈরি করে সেটিতে বিশেষজ্ঞ নিয়োগ দিতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সাম্প্রতিক সময়গুলোতে মিয়ানমার সরকার ইস্যু থেকে শুরু করে আরও অসংখ্য ইস্যুতে তোপের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। আর তাই নিজেদের প্রতিষ্ঠানে ‘ডিরেক্টর অব হিউম্যান রাইটস পলিসি’ পদে বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে জানিয়েছে।
নিজেদের নতুন এই পদক্ষেপ বিষয়ে ফেসবুক জানিয়েছে, এর মাধ্যমে দ্রুত বোঝা সম্ভব হবে কোন বিষয়টি নিয়ে আমাদের আগে কাজ করা উচিত। পদটিতে শুধু যে বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে তাই নয়। ওই পদে আবেদনের জন্য বিশেষজ্ঞের ন্যূনতম অভিজ্ঞতা ১২ বছর হতে হবে এবং প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়, ভালো ধরনের বৈশ্বিক চাপের মুখে রয়েছে তারা। এই চাপের হাত থেকে রেহাই পেতে যা করা প্রয়োজন ঠিক তাই করতে রাজি ফেসবুক।      

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের