আসছে স্যামসাংয়ের ভাঁজ করা ফোন

নুরুন্নবী চৌধুরী
২৪ অক্টোবর ২০১৮, ১৯:০৬আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৯:১৭

ভাঁজ করা যাবে স্যামসাং ফোন দুই সপ্তাহের মধ্যে বাজারে আসতে পারে স্যামসাংয়ের বহুল প্রতীক্ষিত ভাঁজ করা ফোন। শুধু ফোনের মধ্যেই সীমাবদ্ধ নেই স্যামসাং। ইতোমধ্যে ভাঁজ করা ল্যাপটপ তৈরিতেও হাত দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এর আগে গত মাসে খবর প্রকাশ হয়েছিল ডেভেলপারদের বার্ষিক সম্মেলনে আসবে ভাঁজ করা ফোনটি। স্যামসাং ডেভেলপার সম্মেলনকে সামনে রেখে ভাঁজ করা ফোন ছাড়াও বেশ কিছু নতুন প্রযুক্তি পণ্যও প্রদর্শনের খবর শোনা গিয়েছিল। আগামী ৭ ও ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে ভাঁজ করা যায় এমন স্মার্টফোন।বিষয়টি নিয়ে স্যামস্যাং এক টুইট বার্তায় লিখেছে, বর্তমান ও ভবিষ্যতের মাঝে দারুণ এক সেতুবন্ধন হতে যাচ্ছে। একটি ভিডিওর মাধ্যমে প্রকাশিত এ তথ্য থেকে প্রযুক্তি দুনিয়ার ব্যবহারকারীরা ধারণা করছেন, ভাঁজ করা ফোনটি এ সম্মেলনেই অবমুক্ত করা হবে। ভাঁজ করা ফোনটিতে থাকছে গরিলা গ্লাস। প্রয়োজন অনুসারে এ স্মার্টফোনটি ভাঁজ করে পকেটে রেখে দেওয়া যাবে।

তথ্যসূত্র: স্যামসাং, পকেট নাউ ডট কম

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম