গ্রুপ চ্যাটেও পাঠানো যাবে ব্যক্তিগত মেসেজ

মোখলেছুর রহমান
০৭ নভেম্বর ২০১৮, ২০:২৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ২০:২৫

হোয়াটসঅ্যাপ অভিনব উপায়ে গ্রুপ চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে। গ্রুপ চ্যাটের মধ্যেই আপনি নির্দিষ্ট কাউকে কিছু জানাতে পারবেন, যা গ্রুপের অন্য কেউ জানতে পারবে না। ‘রিপ্লাই প্রাইভেটলি’ নামের ফিচারের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ কোন কোন নতুন ফিচার আনতে যাচ্ছে, সেদিকে বরাবরই আগেভাগে নজর রাখে ওয়াবেটাইনফো নামের ওয়েবসাইট। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে ‘রিপ্লাই প্রাইভেটলি’ ফিচার দেখা গেছে বলে জানিয়েছে ওয়েবসাইটটি।
‘রিপ্লাই প্রাইভেটলি’ নাম থেকেই বোঝা যাচ্ছে এর কাজ। আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাটে ব্যক্তিগতভাবে কোনো মেসেজের উত্তর দিতে পারবেন, যা গ্রুপের অন্যরা জানতে পারবে না। গ্রুপ চ্যাটে যে মেসেজের উত্তর ব্যক্তিগতভাবে দিতে চান সেই মেসেজটি চেপে ধরে রাখলে ‘রিপ্লাই প্রাইভেটলি’ নামের অপশন চলে আসবে। অপশনটিতে ক্লিক করা মাত্রই ব্যক্তিগত চ্যাটের জন্য ‘প্রাইভেট চ্যাট’ উইন্ডো খুলবে।
ওয়াবেটাইনফো ধারণা করছে, হোয়াটসঅ্যাপ তাদের ২.১৮.৩৩৬ অথবা ২.১৮.৩৩৭ ভার্সনে নতুন এই ফিচার যুক্ত করতে পারে।
সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম