অ্যাপলের নতুন ক্যাম্পাস হবে টেক্সাসে

আসির আহবাব নির্ঝর
১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:২৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:২৪

অস্টিনে অ্যাপলের ক্যাম্পাস টেক্সাসের অস্টিনে নতুন ক্যাম্পাস তৈরির উদ্যোগ নিয়েছে অ্যাপল। এই প্রকল্পে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। সম্প্রতি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এ ঘোষণা দেন।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শহরটিতে অ্যাপলের একটি ক্যাম্পাস আছে। তারপরও নতুন আরেকটি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় তারা।
অ্যাপল জানিয়েছে, তাদের ক্যাম্পাস তৈরি হলে এটা স্টেটটির সবচেয়ে বড় বেসরকারি কর্মসংস্থানের জায়গা হবে। এতে স্থানীয় মানুষদেরও অনেক উপকার হবে বলে আশা করা হচ্ছে।
এই শহরে বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এর মধে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ডেল, অ্যামাজন, স্যামসাং, ফেসবুক, গুগল ও আইবিএম। এসব অফিসে স্থানীয় অনেক মানুষ কাজ করেন।
টেক্সাসের অস্টিনে অ্যাপলের নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠা সম্পর্কে প্রযুক্তি বিশ্লেষক ক্রিস গ্রিন বলেন, টেক্সাসে কম্পিউটার চিপ তৈরিকারী ভালো অনেক প্রতিষ্ঠান আছে। কিন্তু ডাটা-সেন্টার ইন্ডাস্ট্রির জন্য জায়গাটি আকর্ষণের কেন্দ্রে।

অস্টিনে অ্যাপলের আগের ক্যাম্পাসটিতে ৬ হাজার ২০০ মানুষ কাজ করছেন। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির বাইরে এটাই তাদের সবচেয়ে বড় ক্যাম্পাস।

বলা হচ্ছে, নতুন ক্যাম্পাসটি প্রতিষ্ঠা হলে শুরুতে ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। তবে এখানে সব মিলিয়ে ১৫ হাজার মানুষের কাজ করার সুযোগ দেওয়া সম্ভব।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম