দেশে ভিডিও আউটস্ট্রিম নেটওয়ার্ক চালু করলো অ্যাডল

রুশো রহমান
০১ জানুয়ারি ২০১৯, ১৯:১৪আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৯:১৪

অ্যাডল দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইভিত্তিক ভিডিও আউটস্ট্রিম নেটওয়ার্ক চালু করলো অ্যাডল কমিউনিকেশন ইনকরপোরেশন (http://adoole.com/)। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর বাংলাদেশে নতুন এই সেবাটি চালু করেছে।
অ্যাডল কমিউনিকেশনের প্রধান নির্বাহী প্রদ্যুত বরণ চৌধুরী বলেন, বিশ্বের বড় বড় বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলো এখন ভিডিও বিজ্ঞাপনের দিকে মনোযোগ দিচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এখন বাংলাদেশে বসেই নিজের ওয়েবসাইটে ভিডিও বিজ্ঞাপন বসানো যাবে। অন্যান্য বিজ্ঞাপনের তুলনায় ভিডিও বিজ্ঞাপনে সিপিএম (আয়) বেশি, এনগেজমেন্টও বেশি। পাঠকের কাছে ভিডিও বিজ্ঞাপনের গ্রহণযোগ্যতাও বেশি।
জানানো হয়, অ্যাডল অনলাইন বিজ্ঞাপন অপটিমাইজেশন নিয়ে কাজ করে। এরমধ্যে উল্লেখযোগ্য অ্যাড মনিটাইজেশন, ভিডিও অ্যাড মনিটাইজেশন, ফেসবুক ইন্সস্ট্যান্ট আর্টিকেল, এআই টেকনোলজির সঙ্গে হেডার বিডিং, এডিএক্স, গুগল অ্যাডসেন্স, গুগল ডিএফপির অ্যাড সেটআপ ও অ্যাড অপটিমাইজেশন নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।
অ্যাডলের সঙ্গের বিশ্বের ১৫০টিরও বেশি বিজ্ঞাপন নেটওয়ার্কের পার্টনারশিপ রয়েছে এবং বর্তমানে তিনটি মহাদেশে ১৮ জন টিম মেম্বার নিয়ে কাজ করছে। অ্যাডল আগামী ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষায় কন্টেন্টেন্ট ভিত্তিক নেটিভ অ্যাডের প্ল্যাটফর্ম চালু করবে বলে জানায়।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম