প্রযুক্তিপণ্যের বড় মেলা বসছে লাস ভেগাসে

রাসেল হাওলাদার
০৩ জানুয়ারি ২০১৯, ২০:১৮আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২০:১৮

প্রযুক্তিপ্রেমীদের জন্য বড় মেলা এই মাসেই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসছে পৃথিবীর বৃহত্তম প্রযুক্তি সম্মেলন ‘কনজিউমার ইলেকট্রিকস শো (সিইএস)’। প্রযুক্তিপ্রেমীরা মুখিয়ে থাকে এই শো কবে শুরু হচ্ছে তা জানার জন্য। কারণ এখানে পরবর্তী প্রজন্মের প্রযুক্তিগুলো প্রদর্শন করা হয়।
জানা যায়, এবারের এ প্রযুক্তি শোতে আলোচিত বিষয় হিসেবে থাকছে ফাইভজি মোবিলিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। এছাড়া স্বয়ংক্রিয় গাড়ি, স্মার্ট হোম, অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটির সর্বোচ্চ ব্যবহার দেখানো হবে এই শোতে।
প্রতিবছর ৮ জানুয়ারি এই প্রযুক্তি শো শুরু হয়। যা চলে ১১ জানুয়ারি পর্যন্ত। যেখানে পৃথিবীর সাড়ে চার হাজার কোম্পনি অংশগ্রহণ করে। যার মধ্যে থাকে ডেভেলপার, পণ্য সরবহরাকারী প্রতিষ্ঠানগুলো। এবারের শোতে ১৫০টি দেশের ১ লাখ ৮০ হাজার লোকের সমাগম হবে বলে আশাবাদী আয়োজকরা।
এবারের প্রযুক্তি শোর মূল কেন্দ্র থাকছে ফাইভজি প্রযুক্তি। চিপসেট জায়ান্ট কোয়ালকম গত বছরের দিকে ফাইভজি সাপোর্ট দিয়ে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর চালু করে। যেটি এ বছরের ওয়ানপ্লাস সেভেন এবং স্যামসাং গ্যালাক্সি এস-টেনসহ ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোকে শক্তিশালী করতে সক্ষম। এবারের শোতে ফাইভজি সামঞ্জস্যের সঙ্গে নতুন স্মার্টফোনও থাকতে পারে। এছাড়া ব্রডব্যান্ডের পরবর্তী প্রজন্মের ইন্টারনেটের মতো নন-স্মার্টফোন বিভাগে থাকবে ইন্টারনেট অব থিংসের ব্যবহার।

সূত্র: মেলার ওয়েব সাইট

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম