স্যামসাং ও অ্যাপল আসছে নতুন রূপে

ইমদাদুল হক
০৯ জানুয়ারি ২০১৯, ২০:৩৫ আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২০:৩৫

স্যামসাংয়ের সঙ্গে অ্যাপল আসছে নতুন রূপে অনলাইন সম্প্রচার দুনিয়ায় আসছে প্রযুক্তি দুনিয়ায় ঋষি হিসেবে খ্যাত অ্যাপল। এই বাজারের নেটফ্লিক্স ও অ্যামাজনের মতো বাঘাদের বাগে আনতে এবার আগ্রাসী স্যামসাংয়ের সঙ্গে হাত মেলালো টিম কুক বাহিনী।
এর ফলশ্রুতিতে এই বসন্তেই স্যামসাং স্মার্ট টিভিতে দেখা যাবে অ্যাপল মুভি ও মিউজিক। হালনাগাদ সংস্করণের স্যামসাং স্মার্ট টিভিতে চলবে আইটিউন মুভি, টিভি শো। এছাড়া অ্যাপল এয়ারপ্লে-২ খেলা যাবে এতে।
লাস ভেগাসে চলমান বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা কনজুমার ইলেকট্রনিক্স শোতে (সিইএস) এমন তথ্যই জানিয়েছে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট। জানিয়েছে, ২০১৯ নয়, ফার্মওয়্যার আপডেট করে ২০১৮ সালের স্মার্ট টিভিগুলোতেও অ্যাপল'র যেকোনও কনটেন্ট চালানো যাবে। 
স্মার্ট টিভিতে একটি বিশেষ অ্যাপ ব্যবহার করেই অ্যাপল'র আইটিউনে প্রবেশাধিকার মিলবে। বিনা বাধায় আইটিউন স্টোর থেকে মুভি ও টিভি'র ধারাবাহিক অনুষ্ঠান কিনে কিংবা ভাড়ায় দেখতে পারবেন স্যামসাং স্মার্ট টিভি ব্যবহারকারীরা। স্যামসাং বিক্সবাই সহকারী'র মাধ্যমে আইটিউন'র যেকোনও টিভি শো বা চলচ্চিত্র অনুসন্ধানও করা যাবে। 
এয়ার প্লে২-এর মাধ্যমে অ্যাপল ডিভাইসের ফটো, মিউজিক, পডকাস্ট ও ভিডিও চালাতে সক্ষম হবেন স্যামসাং স্মার্ট টিভি, ওএলইডি ৪কে, ৮কে টিভি এবং স্যামসাং ইউএইচডি ও এইচডি মডেলের টিভি ব্যবহারকারীরা।   
সূত্র: ইন্টারনেট 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারীকে ধর্ষণ: নিজ কার্যাল থেকে গ্রেফতার কৃষি কর্মকর্তা
নারীকে ধর্ষণ: নিজ কার্যাল থেকে গ্রেফতার কৃষি কর্মকর্তা
বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
দেশে এলপি গ্যাসের সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
দেশে এলপি গ্যাসের সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
মসজিদের পাশের কক্ষে ইমামের লাশ, একই কক্ষে আহত বন্ধু
মসজিদের পাশের কক্ষে ইমামের লাশ, একই কক্ষে আহত বন্ধু
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী