ইলেক্ট্রনিক বর্জ্য থেকে তৈরি হবে জাপান অলিম্পিকের মেডেল

তাহসিনা হাসান
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৫৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৫

ইলেকট্রনিক বর্জ্য থেকে অলিম্পিকের মেডেল বানাবে টোকিও। (ছবি: ইন্টারনেট থেকে)

জাপানে ২০২০ সালে আয়োজিত হবে অলিম্পিক এবং প্যারা-অলিম্পিক। আর এই দুটি ইভেন্টের সব মেডেল ইলেক্ট্রনিক বর্জ্য থেকে তৈরি করা হবে। ইলেক্ট্রনিক বর্জ্য পুনরুৎপাদনের মাধ্যমে ব্যবহার উপযোগী করার জন্যই এই পরিকল্পনা করা হয়েছে।

আয়োজকদের বরাত দিয়ে বিবিসি জানায়, প্রয়োজনীয় ইলেক্ট্রনিক বর্জ্য সংগ্রহ করতে ২০১৭ সালে একটি প্রকল্প চালু হয়। এই বর্জ্য সংগ্রহ প্রকল্পের আওতায় পুরনো স্মার্টফোন এবং ল্যাপটপও অন্তর্ভুক্ত করা হয়।

উদ্দেশ্য ছিল ৩০ দশমিক ৩ কেজি সোনা, ৪ হাজার ১০০ কেজি সিলভার এবং ২ হাজার ৭০০ কেজি ব্রোঞ্জ সংগ্রহ করা। আয়োজকরা জানিয়েছেন, মার্চেই লক্ষ্যে পৌঁছে যাবেন তারা।

অবশ্য ব্রোঞ্জের লক্ষ্য গত জুনেই পূরণ হয়। পাশাপাশি অক্টোবরে সোনার লক্ষ্য ৯০ শতাংশ এবং সিলভারের লক্ষ্য ৮৫ শতাংশ পূরণ হয়। জানা গেছে, এসব পুরনো ধাতু জাপানের নাগরিক এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে।

চলতি বছরের শেষের দিকে মেডেলের ডিজাইন প্রকাশ করবে টোকিও কর্তৃপক্ষ। তখন এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম