হুয়াওয়ে-জেডটিই নিষিদ্ধের খবর নাকচ করলো ইতালি

আসির আহবাব নির্ঝর
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৯

হুয়াওয়ে কয়েকদিন আগে গুঞ্জন ওঠে, ফাইভ-জি নেটওয়ার্ক তৈরিতে হুয়াওয়ে ও জেডটিই করপোরেশনকে নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি। কিন্তু এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য বলা হয়।
এ সম্পর্কে ইতালির সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিষিদ্ধ করার মতো কোনও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আমাদের নেই।
হুয়াওয়ে বিশ্বের অন্যতম শীর্ষ টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান। কিন্তু সাম্প্রতিক সময়ে চীন সরকারের সঙ্গে তাদের সংযোগ আছে বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। বলা হচ্ছে, হুয়াওয়ের তৈরি যন্ত্রপাতির সাহায্যে চীন সরকার বিভিন্ন দেশকে নজরদারির মধ্যে রাখবে। অবশ্য এ ধরনের দাবি বারবারই অস্বীকার করে এসেছে হুয়াওয়ে।
গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ইতালির দৈনিক লা স্টাম্পা দেশটির সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, চীনের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ফাইভ-জি সংক্রান্ত চুক্তি বাতিল করতে পারে রোম।
অবশ্য পরবর্তীতে ইতালির শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চীনের প্রযুক্তি ব্যবহারের কোনও হুমকির প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে তারা এটাও জানায়, জাতীয় নিরাপত্তার বিষয়টি আমাদের এখানে সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এজন্য কোনও ঝুঁকির সম্ভাবনা থাকলে তাদের বয়কট করা হবে।

এদিকে জার্মান চ্যান্সেলর ফাইভ-জি মোবাইল ফোন নেটওয়ার্ক গড়ে তোলা প্রসঙ্গে বলছেন, চীন সরকারের কাছে কোনও তথ্য সরবরাহ না করার বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিতে হবে হুয়াওয়েকে। এরপরই তারা জার্মানিতে ফাইভ-জি নেটওয়ার্ক নিয়ে কাজ করার সুযোগ পাবে।

প্রসঙ্গত, হুয়াওয়ের যন্ত্রপাতির মাধ্যমে চীন সরকার বিভিন্ন দেশের তথ্য হাতিয়ে নেবে বলে প্রথম অভিযোগ করে যুক্তরাষ্ট্র। এরপরই বিভিন্ন দেশ তাদের সঙ্গে সুর মেলাতে শুরু করে। অবশ্য এখনও পর্যন্ত চীন সরকারের সঙ্গে হুয়াওয়ের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি কেউই।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম