এইচপির ৩ সিরিজের ২৬ মডেলের ল্যাপটপ বাজারে

টেক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৪

এইচপির স্পেক্ট্রা ল্যাপটপ প্রথমবারের মত অষ্টম জেনারেশনের নতুন ইন্টেল প্রসেসর দিয়ে এইচপি ব্র্যান্ডের পৃথক তিনটি সিরিজের ২৬টি মডেলের ল্যাপটপ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস। এরমধ্যে রয়েছে এইচপি সিরিজের ১১টি, প্যাভিলিয়ন সিরিজের ৭টি এবং স্পেক্ট্রা সিরিজের ৫টি মডেল। 
এইচপি স্পেক্টরা এক্স৩৬০ কনভার্টিবল ল্যাপটপ:
এইচপি স্পেক্ট্রা এক্স৩৬০ কনভার্টিবল ল্যাপটপগুলো খুবই অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি সম্পন্ন। নতুন ইন্টেল কোর আই সেভেন প্রসেসরযুক্ত এই ল্যাপটপে রয়েছে ১৬ জিবি ডিডিআর৪ র‌্যাম, ৫১২ জিবি এসএসডি, ১৩.৩ ইঞ্চি ফুল এইচডি টাচ ডিসপ্লে, ওয়েব ক্যাম, ওয়াইফাই এবং অরিজিনাল উইন্ডোজ ১০। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই ল্যাপটপটির দাম ১ লাখ ৫৮ হাজার টাকা।
এইচপি প্যাভিলিয়ন ১৫-সিইউ১০০৪টিএক্স:
প্যাভিলিয়ন সিরিজের নতুন ল্যাপটপগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী কনফিগারেশন রয়েছে এই মডেলটিতে। কোর আই সেভেন প্রসেসরযুক্ত এই ল্যাপটপে রয়েছে ৮জিবি ডিডিআরফোর র‌্যাম, এএমডি রেডিয়ন ৫৩০ মডেলের ৪জিবি গ্রাফিক্স কার্ড, ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, উইন্ডোজ ১০ অরিজিনাল অপারেটিং সিস্টেম এবং ১ টেরাবাইট হার্ডড্রাইভ। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ৭২ হাজার ৫০০ টাকা। মডেল ভেদে ল্যাপটপগুলোর দাম ৫১ হাজার ৯০০ থেকে ৭২ হাজার ৫০০ টাকার মধ্যে।
এইচপি ১৫-ডিএ ০০১৫টিইউ:

এইচপি সিরিজের নতুন ল্যাপটপগুলোর মধ্যে সবচেয়ে এন্ট্রি লেভেলের মডেল এইচপি ১৫-ডিএ ০০১৫টিইউ। কোর আই থ্রি প্রসেসরযুক্ত এই ল্যাপটপে রয়েছে ৪জিবি ডিডিআরফোর র‌্যাম, ১৪ ইঞ্চি ডিসপ্লে, উইন্ডোজ ১০ অরিজিনাল অপারেটিং সিস্টেম, ব্লুটুথ, ওয়াইফাই এবং ১ টেরাবাইট হার্ডড্রাইভ। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ৩৯ হাজার ৮০০ টাকা।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম