‘স্মার্ট নাইটে’ বিশ্বখ্যাত সফটওয়্যারের কারিগরি উপস্থাপন

টেক ডেস্ক
১৭ মার্চ ২০১৯, ১৯:৪২আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৯:৪২

চলছে সফটওয়্যারের কারিগরি উপস্থাপন দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের সফটওয়্যার পণ্যগুলোর কারিগরি বিভিন্ন দিক তুলে ধরা হলো। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপলক্ষে আয়োজন কর হয় ‘স্মার্ট সফটওয়্যার নাইট ২০১৯।’
অনুষ্ঠানে ক্যাসপারস্কি ল্যাবের সাউথ এশিয়ার জেনারেল ম্যানেজার শ্রেনিক ভায়ানি বলেন, বাংলাদেশের ব্যক্তি থেকে শুরু করে এন্টারপ্রাইজ পর্যায়ে সাইবার নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ক্যাসপারস্কি খুবই আন্তরিক।
মাইক্রোসফটের সাউথ ইস্ট এশিয়ার কনজুমার অ্যান্ড ডিভাইস বিভাগের করপোরেট সেলস প্রধান প্রতিক চান্দা বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশন মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমকে পরিবর্তন করছে। জেনুইন সফটওয়্যারের ব্যবহার ক্রেতাকে একটি নিরাপদ ক্ষেত্র নিশ্চিতকরণের মাধ্যমে তাদের ডিভাইস ব্যবহার সহজ করছে।
স্মার্ট টেকনোলজিসের পরিচালক (করপোরেট) শেখ হাসান ফাহিম বলেন, বর্তমানে আমরা ক্যাসপারস্কি, মাইক্রোসফট, অটোডেস্ক, অ্যাডোব, টিম ভিউয়ায়েরর মতো বিশ্বখ্যাত সব সফটওয়্যার নিয়ে কাজ করছি।
প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর শাহেদ কামাল বলেন, কম্পিউটার হার্ডওয়্যার, সিকিউরিটি সলিউশন, নেটওয়ার্কিং পণ্য এবং সার্ভার সলিউশন পণ্যের পাশাপাশি বিশ্বখ্যাত সব সফটওয়্যারের লাইসেন্স যুক্ত হওয়ায় এন্টারপ্রাইজ কাস্টমারদের জন্য স্মার্ট টেকনোলজিস এখন দেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। 
স্মার্ট টেকনোলজিসের হেড অব সফটওয়্যার বিজনেস মিরসাদ হোসেন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম