ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাউড কম্পিউটিং কর্মশালা অনুষ্ঠিত

টেক ডেস্ক
০৮ এপ্রিল ২০১৯, ১৮:৩৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৮:৩৮

কর্মশালা শেষে প্লেক্সাস ক্লাউড ও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে ওপেনস্ট্যাক বাংলাদেশ ক্লাউড কম্পিউটিং নিয়ে একটি কর্মশালা হয়ে গেল। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। উপস্থিত ছিলেন চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীন।

ওপেনস্ট্যাক হচ্ছে সোর্সভিত্তিক ক্লাউড অপারেটিং সিস্টেম যা ওপেন অবকাঠামো সাপোর্ট করে। ২০১০ সালে নাসা ও র‌্যাকস্পেস এক হয়ে ওপেনস্ট্যাক ক্লাউড অপারেটিং সিস্টেম বানানোর কাজ শুরু করে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউড অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ল্যাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি বলেন, বিশ্বায়নের এ যুগে চতুর্থ শিল্প বিল্পবের দ্বারপ্রান্তে রয়েছে বর্তমান মানব সভ্যতা।

বাংলাদেশের বিভিন্ন করপোরেট প্রফেশনালদের অংশগ্রহণে আয়োজিত এ প্রোগ্রামে তিনি ক্লাউড অপারেটিং সিস্টেম ব্যবহার বিষয়ে সবাইকে উৎসাহ দেন। বর্তমান সময়ে বিশ্বব্যাপী জনপ্রিয় সার্ভার, স্টোরেজ ও ওপেনসোর্স ক্লাউড প্ল্যাটফর্ম ওপেনস্ট্যাক সম্পর্কে কর্মশালায় অংশগ্রহণকারীদের কারিগরি সেশন পরিচালনা করেন ওপেনস্ট্যাক বাংলাদেশের গ্রুপ অর্গানাইজার মোবারক হোসেন। সার্ভার, স্টোরেজ ও হার্ডওয়্যার ডিভাইস সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ইন্টারনেট সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের ট্রেজারার ইঞ্জি. নাসির ফিরোজ। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক