উড়তে সক্ষম ‘এয়ার ট্যাক্সি’ আসছে

তাহসিনা হাসান
১৯ মে ২০১৯, ২১:০৫আপডেট : ১৯ মে ২০১৯, ২১:০৫

উড়ন্ত গাড়ি স্বয়ংক্রিয়ভাবে উড়তে সক্ষম এমন ট্যাক্সি আনছে জার্মানির একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। এতে পাঁচটি আসন রয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, উড়তে সক্ষম পাঁচ সিটের এই ট্যাক্সি বিশ্বে প্রথম।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এয়ার ট্যাক্সি নিয়ে কাজ করা জার্মান প্রতিষ্ঠানটির নাম লিলিয়াম। তারা এ মাসের শুরুতে স্বয়ংক্রিয়ভাবে উড়তে সক্ষম এমন ট্যাক্সির পরীক্ষা চালিয়েছে। তখন এটা সফলভাবে উড্ডয়ন করে কিছুক্ষণ আকাশে ভেসে থাকে বা অবস্থান করে। পরে সফলভাবে অবতরণ করে।

লিলিয়াম জানিয়েছে, এয়ার ট্যাক্সিটি ‘ইলেক্ট্রিক পাওয়ারড’ হবে। এটা ৬০ মিনিটের মধ্যে ৩০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। লিলিয়াম ছাড়াও অনেক প্রতিষ্ঠান এয়ার ট্যাক্সির পরীক্ষা চালিয়েছে। তবে সেগুলোর কোনোটিতেই দুটির বেশি সিট নেই।

লিলিয়ামের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড্যানিয়েল উগেন্ড বলেন, ‘দুই থেকে পাঁচ সিটে যাওয়াই ছিল আমাদের প্রধান লক্ষ্য। কারণ, আমরা আরও বেশি মানুষের জন্য আকাশপথ উন্মুক্ত করতে চাই।’

এই এয়ার ট্যাক্সিটিতে ৩৬টি ইলেক্ট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। মূলত এগুলোর সাহায্যেই এটি উড্ডয়ন ও অবতরণ করে। একবার চার্জে ট্যাক্সিটি এক ঘণ্টা চলতে সক্ষম। লিলিয়াম জানিয়েছে, ২০২০ সালের মধ্যে তারা বড় পরিসরে এই ট্যাক্সি উৎপাদন শুরু করবে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম