আর ট্যাব বানাবে না গুগল

সাদিয়া ইসলাম
২২ জুন ২০১৯, ১২:৩০আপডেট : ২২ জুন ২০১৯, ১২:৩০

গুগলের সর্বশেষ ট্যাব আর কোনও ট্যাবলেট তৈরি করবে না গুগল। এর পরিবর্তে ক্রোম অপারেটিং সিস্টেমের ল্যাপটপ তৈরি করবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন গুগলের হার্ডওয়্যার দলের প্রধান রিক অস্টারলো।

অবশ্য রিক এই খবর জানানোর আগেই বিভিন্ন মাধ্যমে বিষয়টি ফাঁস হয় বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। এরপরই বিষয়টি নিয়ে প্রযুক্তি জগতে ব্যাপক আলোচনা শুরু হয়।

ট্যাবের পরিবর্তে ক্রোম অপারেটিং সিস্টেমের ল্যাপটপ তৈরির কারণে পিক্সেল স্লেটই হতে যাচ্ছে গুগলের সবশেষ ট্যাবলেট। এটা ২০১৮ সালে বাজারে নিয়ে আসে প্রতিষ্ঠানটি।

এদিকে গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার গুগলের ট্যাব বিক্রি বন্ধের সিদ্ধান্তের খবর সামনে আসে। তখনও জানানো হয়, ট্যাবের পরিবর্তে এবার থেকে ল্যাপটপ তৈরি করবে সার্চ জায়ান্ট।

প্রসঙ্গত, একাধিক ট্যাব তৈরি করলেও কখনোই গ্রাহকদের আকর্ষণের কেন্দ্রে পৌঁছতে পারেনি গুগল। ২০১২ সালে নেক্সাস-সেভেনের হাত ধরে ভারতে ট্যাব বিক্রি শুরু করে গুগল। দেশটিতে অ্যাপল ছাড়া আর কোনও প্রতিষ্ঠানই ট্যাব বাজারে সুবিধা করতে পারেনি।

গুগলের পিক্সেল সিরিজের স্মার্টফোন জনপ্রিয় হলেও পিক্সেল ট্যাব জনপ্রিয়তা পায়নি। এখন বাজারে থাকা সর্বশেষ পিক্সেল স্লেট ট্যাবটি ক্রোম অপারেটিং সিস্টেমে চলে।

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম