উইন্ডোজ টেনে ত্রুটি, অচল হতে পারে ভিপিএন সিস্টেম

সাদিয়া ইসলাম
১৮ জুলাই ২০১৯, ২২:৩৭আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২২:৫০

উইন্ডোজ টেনে ত্রুটি, অচল হতে পারে ভিপিএন সিস্টেম অনেকে উইন্ডোজ টেনের পাশাপাশি নিরাপত্তার জন্য ভিপিএন ব্যবহার করেন। তবে এমন ব্যবহারকারীদের এখন থেকে সাবধান হতে হবে। কারণ, এতে একটি ত্রুটি পাওয়া গেছে।
ভারতের গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি উইন্ডোজ টেনে একটি ত্রুটি পাওয়া গেছে যা একজন গ্রাহকের ভিপিএন সিস্টেমকে একেবারে অচল করে দিতে পারে। বিশেষ করে যেসব গ্রাহক উইন্ডোজ টেন ব্যবহার করেন তাদের কম্পিউটার বা ল্যাপটপে দ্রুতই এই সমস্যা দেখা দিতে পারে।
পারসোনাল কম্পিউটারের ভিপিএন এবং উইন্ডোজের নেটওয়ার্ক সিস্টেমকে নিয়ন্ত্রণ করে রিমোট একসেস কানেকশন ম্যানেজার। সম্প্রতি মাইক্রোসফট একটি সাপোর্ট পেজে জানিয়েছে, খুব দ্রুত এই রিমোট একসেস কানেকশন ম্যানেজার কাজ করা বন্ধ করে দেবে এবং এর গ্রাহকদের এরর দেখাবে।
কিছু দিন আগে উইন্ডোজ টেনকে আপডেট করা হয়েছে। মাইক্রোসফটের বক্তব্য অনুযায়ী, এই ত্রুটি শুধু উইন্ডোজ টেনের নতুন ভার্সনের (১৯০৩) ক্ষতি করবে। বিশ্বজুড়ে উইন্ডোজের এই ভার্সনটির গ্রাহক সংখ্যা প্রায় পাঁচ কোটিরও বেশি। যদি এই ভিপিএন সিস্টেম কাজ না করে তা হলে তা অবশ্যই চিন্তার বিষয়। কারণ, এর সঙ্গে অনেক মানুষের অনলাইন নিরাপত্তা জড়িয়ে আছে।
মাইক্রোসফট জানিয়েছে, এই সমস্যার সমাধানে খোঁজাখুঁজি চলছে। হয়তো চলতি মাসের শেষের দিকে এই সমাধান পাওয়া যাবে। কতজন এই বাগ’র শিকার হয়েছেন তা এখনও পর্যন্ত নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

/এইচএএইচ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি