আপডেটেড ডেস্কটপ ভার্সন এনেছে টুইটার

আসির আহবাব নির্ঝর
২০ জুলাই ২০১৯, ১২:৩০আপডেট : ২০ জুলাই ২০১৯, ১২:৩০

টুইটার ব্যবহারকারীদের আরও উন্নত সেবা দিতে আপডেটেড ডেস্কটপ ভার্সন এনেছে টুইটার। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এই ভার্সনটি ছাড়া হয়েছে। এই ভার্সন দিয়ে আরও দ্রুততার সঙ্গে এবং সহজেই কাজ করা যাবে বলে জানানো হয়েছে।

ভারতের প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রো ব্লগিং সাইটটির এই আপডেটেড ডেস্কটপ ভার্সন দিয়ে সহজেই বিভিন্ন ফিচার, বুকমার্কস, লিস্টস ও প্রোফাইলে প্রবেশ করা যাবে।

সম্প্রতি এক ব্লগ পোস্টে টুইটার জানায়, বিস্তৃত ‘ডিরেক্ট’ মেসেজ সেকশনের সুবিধা নিয়ে এসেছে নতুন ভার্সনটি। এতে দুটি ডার্ক থিম আছে। এর মধ্যে একটি হলো ডিম (মৃদু আলো) এবং অন্যটি লাইটস আউট।

টুইটারের নতুন এই ডেস্কটপ ভার্সনে অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে। এতে হোম, এক্সপ্লোর, নোটিফিকেশন এবং মেসেজ অপশন ডেস্কটপের বামপাশে নিয়ে আসা হয়েছে। আর ডানপাশে রাখা হয়েছে ট্রেন্ডি সেকশন।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম