মোবাইল ফোন নিয়ে সতর্ক বার্তা দিলো বিটিআরসি

টেক রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ১৮:৩৪আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২৩:০১

বিটিআরসি মোবাইল ফোন কেনার আগে ক্রেতাকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মোবাইল ফোন কেনার আগে তার সঠিকতা এবং বৈধতা যাচাইয়ের জন্য ক্রেতাদের আহ্বান জানানো হয়েছে।
বিটিআরসি ২৯ জুলাই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোবাইল ফোন কেনার আগে আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) আসল বা সঠিক কিনা তা যাচাই করতে হবে এবং বিক্রেতার কাছ থেকে রসিদ (মানি রিসিট) নিতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ আগস্ট থেকে নকল ও ক্লোন আইএমইআই সংবলিত মোবাইল ফোন অপারেটরগুলোর নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তীতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টারের (এনইআইআর) মাধ্যমে তা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।
আইএমইআই’র সঠিকতা যাচাইয়ে নিয়মও বলে দিয়েছে বিটিআরসি। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে জানা যাবে মোবাইল ফোনটির আইএমইআই নম্বর বিটিআরসির ডাটাবেজে আছে কিনা।
কমিশন আরও জানিয়েছে, গ্রাহকরা যেসব মোবাইল সেট ব্যবহার করছেন অর্থাৎ যেগুলো ইতোমধ্যে নেটওয়ার্কে যুক্ত রয়েছে সেসব সেট এনইআইআর চালু হলে সরাসরি ডাটাবেজে যুক্ত হবে।

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম