সবচেয়ে হালকা ল্যাপটপ এখন এলজির

রাসেল হাওলাদার
২৫ আগস্ট ২০১৯, ২০:৫৪আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২০:৫৪

এলজির ল্যাপটপ সবচেয়ে হালকা ওজনের ল্যাপটপ বাজারে ছেড়েছে বলে দাবি করেছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। অরিজিনাল উইন্ডোজ টেনসহ বাজারে এলজি গ্রাম ১৭, গ্রাম ১৫ ও এলজি গ্রাম মডেলের ল্যাপটপ ছেড়েছে এলজি। ল্যাপটপগুলো একবার চার্জ দিলে টানা ১৯ দশমিক ৫ ঘণ্টা কাজ করা যাবে।
এলজির ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এলজি গ্রাম ১৭ ইঞ্চির ল্যাপটপটি সবচেয়ে হালকা ল্যাপটপ হিসেবে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জায়গা করে নিয়েছে।
এটি এ বছরের কনজিউমার ইলেকট্রনিক শোতে দেখানো হয় যার ওজন ১ কেজিরও নিচে।
কী আছে ল্যাপটপে: এলজি গ্রাম ১৭ ল্যাপটপে রয়েছে ১৭ ইঞ্চির ডাব্লিউকিউএক্সভিজিএ (২৫৬০ বাই ১৬০০ পিক্সেল) আইপিএস-এসআরজিবি ডিসপ্লে প্যানেল। এটিতে রয়েছে অষ্টম জেনারেশন ইন্টেল কোরআই সেভেন প্রসেসর, ইন্টেল ইউএইচডি গ্রাফিকস, ৮ গিগা ডিডিআর ৪ র‌্যাম এবং ৫১২ গিগা সলিড-স্টেট ড্রাইভ।
বাজারের সবচেয়ে হালকা এই ল্যাপটপে অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিডার, গ্লাস টাচপ্যাড, ব্যাকলিট কি-বোর্ড এবং ডিটিএস হেডফোন এক্স অডিও সাপোর্ট ইত্যাদি।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম