১০০ কোটি ডিভাইসে সাইবার হামলা

আসির আহবাব নির্ঝর
০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩০

সাইবার হামলা ভারতে প্রতি ১৪ মিনিটে একটি কম্পিউটার সাইবার হামলার শিকার হয়। গ্রাহকের অজান্তে কম্পিউটার-মোবাইলে আক্রমণ করছে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার। এভাবে গ্রাহকদের গোপন তথ্য সহজে হাতিয়ে নিচ্ছে সাইবার হামলাকারীরা।

সম্প্রতি ভারতীয় সাইবার নিরাপত্তা গবেষণা ও সফটওয়্যার প্রতিষ্ঠান কুইক হিল এক রিপোর্টে জানিয়েছে, এ বছর ভারতে অনেক সাইবার হামলা হয়েছে। এর মধ্যে অন্যতম মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালুরু ও কলকাতা। এই চার শহরে সবচেয়ে বেশি সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছে ওই প্রতিষ্ঠান। রিপোর্টে আরও বলা হয়েছে সাইবার হামলা যারা করে তাদের মূল লক্ষ্য থাকে মহারাষ্ট্র, দিল্লি ও পশ্চিম বঙ্গকে টার্গেট করা।

রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি সাইবার হামলা হয় উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড ডিভাইসে। উইন্ডোজ ডিভাইসের ক্ষেত্রে গত এক বছরে প্রায় ১০০ কোটি সাইবার হামলার রিপোর্ট নথিভূক্ত করা হয়েছে। এ হিসাবে বলা যায়, প্রতি মিনিটে ১ হাজার ৮৫২টি উইন্ডোজ ডিভাইস হামলার শিকার হয়। কুইক হিল’র দাবি, নকল বা পাইরেটেড সফটওয়্যার ইনস্টল করার সময় সবচেয়ে বেশি ভাইরাস আক্রমণ করে। এক্ষেত্রে বেশিরভাগ সময় যে ম্যালওয়্যার আক্রমণ করে তা হলো ট্রোজান। রিপোর্টে আরও দাবি করা হয়, ইন্টারনেটে সফটওয়্যার রয়েছে যারা নিজেদের ১০০ শতাংশ নিরাপদ দাবি করে। কিন্তু বাস্তবে তা নয়। সূত্র:ইন্টারনেট

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম