নকিয়া নিয়ে এলো ৭টি ফোন

মাহবুবুর রহমান
১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০

নকিয়ার নতুন ফোন বাজারে এলো নকিয়ার ৭টি ফোন। ফিচার থেকে স্মার্ট, সাশ্রয়ী থেকে দামি, দীর্ঘ ব্যাটারির এসব ফোন আজ (১১ সেপ্টেম্বর) বাজারে অবমুক্ত করা হয়। এ উপলক্ষে ফোনটির নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল বুধবার রাজধানীর একটি হোটেলে একটি অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএমডি গ্লোবালের প্যান এশিয়ার হেড রাভি কুনওয়ারও, এইচএমডি গ্লোবালের বিজনেস প্রধান (বাংলাদেশ) ফারহান রশিদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি গ্রাহকরা নকিয়ার নুতন সেটগুলোতে অত্যাধুনিক ডিসপ্লে ও ছবি তোলার দারুণ অভিজ্ঞতা উপভোগ করবেন। এছাড়া ফোন দুটির সঙ্গে গ্রাহকরা পাচ্ছেন তিন বছরের মাসিক সিকিউরিটি প্যাঁচ ও দুই বছরের ওএস (অপারেটিং সিস্টেম) আপগ্রেডের সুবিধা। স্মার্টফোন দুটির মডেল হলো যথাক্রমে নকিয়া ৭.২ এবং ৬.২। 

অনুষ্ঠানে জানানো হয়, নকিয়া৭.২ ফোন সেটে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। নকিয়া ৬.২ ফোন সেটে রয়েছে পিওর ডিসপ্লে স্ক্রিন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের নিয়ন্ত্রিত তিন ক্যামেরার সেটআপ। পাশাপাশি দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে দুই দিনের ব্যাটারি লাইফ। স্মার্টফোনের পাশাপাশি ৫টি ফিচার ফোন অবমুক্ত করা হয়। মডেলগুলো হলো নকিয়া ১০৫, ২২০, ৮০০ টাফ, ২৭২০ ও ১১০। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেনাবাহিনীতে চাকরি: ৩২১ ক্যাটাগরির ৫৪৮টি বেসামরিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে চাকরি: ৩২১ ক্যাটাগরির ৫৪৮টি বেসামরিক পদে নিয়োগ
বেইজিংয়ে শি জিনপিং-তারেক রহমান বৈঠক শুরু
বেইজিংয়ে শি জিনপিং-তারেক রহমান বৈঠক শুরু
চীনের প্রথম প্রবালপ্রাচীর-গঠিত ‘ব্লু হোল’ শনাক্ত
চীনের প্রথম প্রবালপ্রাচীর-গঠিত ‘ব্লু হোল’ শনাক্ত
বিশ্বকাপে ফুটবলারদের গোলাপি বুটের রহস্য কী?
বিশ্বকাপে ফুটবলারদের গোলাপি বুটের রহস্য কী?
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন