হংকং বিক্ষোভে ব্যবহৃত ‘লোকেশন অ্যাপ’ মুছে দিয়েছে অ্যাপল

আজরাফ আল মূতী
০৭ অক্টোবর ২০১৯, ১৭:২০আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৭:২২

হংকং বিক্ষোভে ব্যবহৃত ‘লোকেশন অ্যাপ’ মুছে দিয়েছে অ্যাপল

হংকং বিক্ষোভে ব্যবহৃত হচ্ছিল এমন একটি লোকেশন অ্যাপ নিজেদের অ্যাপস্টোর থেকে মুছে দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। বিবিসি জানিয়েছে, এইচকে ম্যাপ লাইভ নামের ক্রাউড সোর্সিং ওই অ্যাপটির সাহায্যে বিক্ষোভকারী ও পুলিশের অবস্থান সম্পর্কে জানা সম্ভব হতো।

মুছে দেওয়ার কারণ হিসেবে অ্যাপলের পক্ষ থেকে অ্যাপটির নির্মাতাদের জানানো হয়েছে, ‘অ্যাপটির মাধ্যমে এমন কিছু কর্মকাণ্ডকে ইন্ধন জোগানো হচ্ছে, যা বেআইনি, অনেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এড়ানোর জন্য এটি ব্যবহার করছেন।’ বিষয়টির প্রতিবাদ করে অ্যাপটির নির্মাতারা এক টুইটবার্তায় জানিয়েছেন, ‘কোনও কিছুর ব্যবহার ভালো না মন্দ হবে, তা নির্ভর করে ব্যবহারকারীর ওপর। আমাদের অ্যাপ তথ্যবিষয়ক। কোনও বেআইনি কাজে আমরা উৎসাহিত করি না।’

এদিকে, পুরো বিষয়টি নিয়ে টেকনো-সোশিওলজিস্ট অধ্যাপক জয়নাপ তুফেকি বলেছেন, ‘অ্যাপটি শুধু লোকেশনের ব্যাপারে জানায়, আর কিছু করে না। এখানে হয়তো চীনের চাপের মুখে নতি স্বীকার করেছে অ্যাপল।’     

তবে আদতেও চীন সরকারের অনুরোধে অ্যাপটি মুছে দেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে খোলাসা করে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। বিবিসি জানিয়েছে, অ্যাপস্টোরে না থাকলেও গুগল প্লে স্টোর ও ইন্টারনেটে এখনও রয়েছে অ্যাপটি।  

/এইচএএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান