বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ হবে ‘হাইব্রিড’

টেক রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ১৯:১৯আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৯:১৯

ড. শাহজাহান মাহমুদ দেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ হবে হাইব্রিড ক্যাটাগরির। যেটি যোগাযোগ, আবহাওয়া ও নেভিগেশন সেবা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলা মটরে বিসিএসসিএল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

বিসিএসসিএল’র চেয়ারম্যান জানান, কিছু দিনের মধ্যেই এ বিষয়ে পরামর্শক নিয়োগ দেওয়া হবে। এজন্য খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হবে। পরামর্শক জানাবেন, দ্বিতীয় স্যাটেলাইটটি কী ধরনের হবে। তিনি বলেন, আমরা স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক সম্প্রচারে গিয়েছি। বাণিজ্যিক সম্প্রচারে গিয়ে প্রথম তিন মাস বিনামূল্যে সেবা দেওয়া হয়েছে। এখন বাণিজ্যিকভিত্তিতেই সব সেবা দেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় বিসিএসসিএল’র পক্ষ থেকে একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা দেখানো হয়। তাতে জানানো হয়, টিভি চ্যানেলগুলোর পাশাপাশি ভি-স্যাট প্রযুক্তিতে ব্যাংকের বিভিন্ন শাখা ও এটিএম বুথে সংযোগ দেওয়া হবে। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
মানসম্মত পাঠ্যবই প্রণয়নে তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই
মানসম্মত পাঠ্যবই প্রণয়নে তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
‘সাজাপ্রাপ্তদের ফেরতের বিষয়ে ভারত থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’
‘সাজাপ্রাপ্তদের ফেরতের বিষয়ে ভারত থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার