ধীরগতির সাইট চিহ্নিত করবে ক্রোম ব্রাউজার

আসির আহবাব নির্ঝর
১৭ নভেম্বর ২০১৯, ২১:০১আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:০১

গুগল ক্রোম কোনও কোনও ওয়েবসাইটে প্রবেশের সময় লোড হতে সময় বেশি লাগে। কিছু সাইটে প্রবেশ করতে এক মিনিটেরও বেশি সময় লাগতে দেখা যায়। এসব সাইটকেই মূলত স্লো ওয়েবসাইট বা ধীর গতির সাইট বলা হয়।

কোন সাইট স্লো সেটা ব্যবহারকারীরা আগে থেকে বুঝতে পারেন না। প্রবেশের চেষ্টার পর তা বোঝা যায়। এসব স্লো সাইটগুলোকে চিহ্নিত করবে গুগলের ব্রাউজার গুগল ক্রোম। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদে এমন তথ্যই জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, বাজে কোডিংয়ের কারণে যেসব সাইট লোড হতে বেশি সময় লাগে সেগুলোকে চিহ্নিত করবে গুগলের ক্রোম ব্রাউজার। দ্রুতই এ প্রক্রিয়া শুরু হবে।

গুগল জানিয়েছে, বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে তারা। এই প্রক্রিয়া শুরু হলে একজন ব্যবহারকারী জানতে পারবেন কেন তিনি সাইটে ঢুকতে পারছেন না। অর্থাৎ, ওয়েবসাইট স্লো কেন তা জানিয়ে দেবে ক্রোম ব্রাউজার।

স্লো ওয়েবসাইট সম্পর্কে কয়েকভাবে তথ্য দেবে গুগল। এর মধ্যে আছে ছোট কোনও টেক্সট বা সাইটে কোনও সংকেত জুড়ে দেওয়া। ফলে কোনও ওয়েবসাইটে প্রবেশের আগেই ব্যবহারকারী হয়তো সাইট স্লো সম্পর্কে কোনও লেখা দেখবেন কিংবা কোনও সংকেত দেখবেন। এতে সাইট সম্পর্কে আগেই সতর্ক হবেন সংশ্লিষ্ট ব্যবহারকারী।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম