২২টি গেম নিয়ে আসছে গুগলের গেম স্ট্রিমিং প্ল্যাটফরম

আসির আহবাব নির্ঝর
১৮ নভেম্বর ২০১৯, ২১:০০ আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২৩:০২

গুগলের গেম স্ট্রিমিং প্ল্যাটফরম স্টডিয়া গুগলের গেম স্ট্রিমিং প্ল্যাটফরম ‘স্টাডিয়া’ ২২টি গেম নিয়ে বাজারে আসছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এই প্ল্যাটফরম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। ইতোমধ্যে স্টাডিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।

ভারতের প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, শুরুতে ১২টি গেম নিয়ে স্টাডিয়া চালুর কথা শোনা গেলেও এতে আরও ১০টি গেম বাড়ানো হয়েছে। ফলে মোট ২২টি গেম নিয়ে চালু হতে যাচ্ছে এই প্ল্যাটফরম।

গুগলের ভাইস প্রেসিডেন্ট ফিল হ্যালিসনও এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্টাডিয়াতে আরও ১০টি গেম বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ২২টি গেম নিয়ে যাত্রা শুরু করবে স্টাডিয়া।

ফিল এক টুইটার পোস্টে লেখেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে স্টাডিয়ার গেম সংখ্যা বেড়েছে। মোট ২২টি গেম নিয়ে মঙ্গলবার এটি উন্মোচন করা হবে। আমাদের গেম ডেভেলপারদের অনেক ধন্যবাদ।

শুরুতে ১৪টি দেশে স্টাডিয়া চালু করা হবে। এরমধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আয়ারল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন ও নেদারল্যান্ডস। গুগলের গেম স্ট্রিমিং সার্ভিস পিক্সেল স্মার্টফোন ছাড়াও ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ট্যাবলেটগুলোতে চলবে।

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খেলনা ট্রেনে নীলগিরির সেরা দৃশ্য দেখবেন যেভাবে
খেলনা ট্রেনে নীলগিরির সেরা দৃশ্য দেখবেন যেভাবে
১০০ পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত
১০০ পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত
ময়মনসিংহে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু, ভয়াবহতার কারণ কী
ময়মনসিংহে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু, ভয়াবহতার কারণ কী
ফিফা আসিয়ান কাপে আজ মালয়েশিয়ার সামনে বাংলাদেশ, ম্যাচ দেখবেন কোথায়? 
ফিফা আসিয়ান কাপে আজ মালয়েশিয়ার সামনে বাংলাদেশ, ম্যাচ দেখবেন কোথায়? 
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি