সুবিধাবঞ্চিত নারীদের ফ্রি ফেসবুক শেখাবে বাংলালিংক

টেক রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ২০:২৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:৫৯

বাংলালিংকের ক্যাম্পেইন মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ফেসবুকের সহযোগিতায় অপেক্ষাকৃত কম ডিজিটাল সুবিধাপ্রাপ্ত নারীদের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের আওতায় তাদের নিরাপদ উপায়ে ও দায়িত্বশীলতার সঙ্গে ডিজিটাল দুনিয়ার বিভিন্ন সুবিধা ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।   

এ উপলক্ষে বাংলালিংক সম্প্রতি চালু করেছে শিখবো বেশি, পারবো বেশি শীর্ষক একটি ক্যাম্পেইন, যার মাধ্যমে নির্ধারিত জনগোষ্ঠীর নারীরা বিনামূল্যে ফেসবুক ব্যবহারের ওপর প্রশিক্ষণ পাবেন। এর পাশাপাশি স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, শিশুশিক্ষা ও অর্থ সঞ্চয় বিষয়ক কর্মশালাতেও অংশ নেওয়ার সুযোগ পাবেন তারা। ডিসেম্বর মাস নাগাদ গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের ১৮০টি তৈরি পোশাক কারখানায় এই কার্যক্রম পরিচালিত হবে। এ উদ্যোগের মাধ্যমে ১৬ হাজার নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ডিজিটাল বিপ্লবে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সমাজ থেকে ডিজিটাল বৈষম্য দূর করা সম্ভব। 

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের