ফেসবুকের ছবি নেওয়া যাবে গুগল ফটোজে

ইশতিয়াক হাসান
০৩ ডিসেম্বর ২০১৯, ১৯:৫২ আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৯:৫২

ফেসবুক স্বল্প পরিসরে হলেও টেক জায়ান্টদের সঙ্গে একটি মেলবন্ধনের যাত্রা শুরু করলো ফেসবুক। সোমবার (২ ডিসেম্বর) ফেসবুক ঘোষণা দেয় তারা এমন একটি টুল চালু করেছে যার মাধ্যমে ব্যবহারকারী ফেসবুকের ছবি সরাসরি গুগলের ফটো স্টোরেজ সার্ভিসে পাঠাতে পারবে।

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ জানায়, আপাতত এই টুলটির ব্যবহার আয়ারল্যান্ড দিয়ে শুরু হচ্ছে। তবে ফেসবুক জানায়, ২০২০ সালের মাঝামাঝি সময়ের মধ্যে অন্যান্য দেশেও টুলটি চালু করা হবে। শুধু গুগল নয় ভবিষ্যতে অন্যান্য ফটো স্টোরেজ সাইটগুলোতেও ছবি পাঠানো যাবে।

ফেসবুক জানায়, গত বছর থেকে অ্যাপল, ফেসবুক, গুগল, মাইক্রসফট এবং টুইটারের মতো পাঁচটি জায়ান্ট প্রতিষ্ঠান মিলে একটি ওপেন সোর্সভিত্তিক কমন ফ্রেমওয়ার্ক তৈরির চেষ্টা করছে যার মাধ্যমে একে অপরের সঙ্গে সরাসরি তথ্য আদান-প্রদান করতে পারে। এই টুলটি সেই প্রচেষ্টারই একটি অংশ।

তবে ফেসবুকের ছবি অন্য প্ল্যাটফর্মে পাঠালেও তা ফেসবুক থেকে সরে যাবে না। বরং অ্যাকাউন্ট থাকা পর্যন্ত সব তথ্যই থাকবে। এছাড়া যাদের গুগল অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ছবি সেভ হয় না তারা একটু বিশেষ সুবিধা পাবেন কেননা ফেসবুক ব্যবহারকারীর ছবি আপনা আপনিই তার গুগল অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষ বেনিন, কেমন দল তারা?
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষ বেনিন, কেমন দল তারা?
প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর নতুন সিদ্ধান্ত অরিজিতের
প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর নতুন সিদ্ধান্ত অরিজিতের
গাড়িতে যাত্রার সময় মাথা ঘোরা-বমিভাব কমাবে অ্যান্ড্রয়েডের ফিচার, চালু করবেন যেভাবে
গাড়িতে যাত্রার সময় মাথা ঘোরা-বমিভাব কমাবে অ্যান্ড্রয়েডের ফিচার, চালু করবেন যেভাবে
রাবির উপাচার্যকে ৪৫ মিনিট অবরুদ্ধের পর হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, নেওয়া হলো আরও যেসব সিদ্ধান্ত
রাবির উপাচার্যকে ৪৫ মিনিট অবরুদ্ধের পর হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, নেওয়া হলো আরও যেসব সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ