ডেস্কটপ সার্চের ফলে আইকন

ইশতিয়াক হাসান
২১ জানুয়ারি ২০২০, ০২:৫৫আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০২:৫৮

গুগল গুগল ডেস্কটপ সার্চের প্রতিটি ফলে ক্ষুদ্রাকৃতির আইকন যুক্ত করা শুরু করেছে। তবে ভার্জ জানায়, এতে সুবিধা হওয়ার বদলে বরং বিষয়টি যেন একটু গোলমেলে হয়েছে। গুগল জানায় সার্চের ফল মূলত কোন প্রতিষ্ঠান বা সাইট থেকে আসছে সে সম্পর্কে ব্যবহারকারীকে পরিষ্কার ধারণা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যবহারকারীদের থেকে এ সম্পর্কে ভালো কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে বিজ্ঞাপনের পাশে ‘অ্যাড’ লেখাটি তাদের উপকারে এসেছে। কেননা এটা থেকে বোঝা যায় কোনটি বিজ্ঞাপন।

এদিকে গুগল একটি টুইটে জানায়, নতুন এই সংযোজনটি ইতোমধ্যে চালু হয়েছে। তবে লোগো ব্যবহারের বিষয়টি এক বছর আগে থেকেই মোবাইল ব্রাউজারে চালু আছে।

এই সার্চ সাইটকে উন্নত করতে গুগল কয়েক মাস ধরে বিভিন্ন ধরেনের কাজ করে যাচ্ছে। এরমধ্যে রয়েছে সার্চ অ্যালগরিদম পরিবর্তন। সার্চের ফলে আরও ভালো সাইটগুলোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা ছাড়াও ফলাফলে আগমেন্টেড রিয়েলিটি যোগ করেছে গুগল।

/এইচএএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম