অ্যান্ড্রয়েডের জিবোর্ডে ইমোজি ম্যাশআপ স্টিকার চালু করলো গুগল

ইশতিয়াক হাসান
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৬

গুগল অ্যান্ড্রয়েডের জিবোর্ডে নতুন একটি ফিচার চালু করলো গুগল। একে বলা হচ্ছে ‘ইমোজি কিচেন’। এর মাধ্যমে ব্যবহারকারী ম্যাসেজিং-এর সময় বিভিন্ন ইমোজির মিশ্রণ ঘটিয়ে স্টিকার বানাতে পারবেন।
এ সম্পর্কে গুগল বুধবার (১২ ফেব্রুয়ারি) জানায়, এই স্টিকার বানানোর জন্য যেকোনও ইমোজি বা ইমোজি স্টিকারে ট্যাপ করতে হবে। ইমোজি কিচেনে করা ডিজাইনগুলোর বৈশিষ্ট্য হলো এগুলো হাতে করা ডিজাইন। ইমোজি কিচেনে ইমোজিগুলো গ্রুপ হিসেবে ছোটো ছোটো গুচ্ছ আকারে দেওয়া আছে।
স্টিকারগুলো জিমেইল, গুগলের ম্যাসেজ, ম্যাসেঞ্জার, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপসহ অন্যান্য অ্যাপেও ব্যবহার করা যাবে।
গুগল জানায়, ইমোজি মানুষের ভাব প্রকাশের একটি ভালো মাধ্যম হিসেবে কাজ করে আসছে। বাক্যের সঙ্গে ইমোজি মিশিয়ে বিশেষ্যকে বিশেষণে রূপান্তর করার একটি নতুন ধারণা এটি।
ইমোজি স্টিকার প্যাক ফিচারে ৪০টি ইমোজির সমাহার রয়েছে।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের