চাপ বেড়ে যাওয়ায় ইউটিউব ভিডিও এসডিতে

ইশতিয়াক হাসান
২১ এপ্রিল ২০২০, ১৩:৪২আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৩:৪৩

ইউটিউব বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ড ডেফিনেশন অর্থাৎ এসডি ফরম্যাটে ভিডিও দেখা যাবে ইউটিউবে। স্বাভাবিকমানের চেয়ে এটি একধাপ নিচে। বিশ্বব্যাপী ইন্টারনেটের ওপরে চাপ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য নীতিগত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সিএনএন। সিদ্ধান্তটি ৩০ দিন পর্যন্ত কার্যকর থাকতে পারে।

একটি বিবৃতিতে ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বব্যাপী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ইন্টারনেটের ওপর থেকে চাপ কমাতে আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিএনএনকে ইউটিউব জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে ভিডিও রেজুলেশন বাড়িয়ে নিতে পারবেন। ইউরোপ অঞ্চলে ইন্টারনেটের ওপর থেকে চাপ কমানোর জন্য ভিডিও কোয়ালিটি নামিয়ে আনার বিষয়টি আগে থেকেই ইউটিউব, নেটফ্লিক্স জানিয়ে আসছিল।

একজন বিশ্লেষক জানান, এখন অনেক মানুষই ঘর থেকে কাজ করছেন। তাই ইন্টারনেটের ওপর এখন বেশি চাপ পড়ছে। ফলে অনেক বড় বড় টেক প্রতিষ্ঠানই ইন্টারনেট সেবা ঠিক রাখতে হিমশিম খাচ্ছে। সম্প্রতি ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসিরি একটি লাইভ স্ট্রিমিংয়ে বলেন, ইনস্টাগ্রামে তিনি ‘স্টে হোম’ নামে নতুন একটি ফিচার যোগ করেছিলেন যার মাধ্যমে ব্যবহারকারীরা বাড়িতে থেকে কী করছেন এমন বিষয়গুলো শেয়ার করতে পারবেন। ফিচারটি এতো জনপ্রিয়তা পায় যে চালুর এক ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রাম ডাউন হয়ে যায়।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম