নতুন প্রসেসর আনলো কোয়ালকম

ইশতিয়াক হাসান
১৫ মে ২০২০, ২১:৪৩আপডেট : ১৫ মে ২০২০, ২১:৪৪

নতুন প্রসেসর আনলো কোয়ালকম বাজারে স্ন্যাপড্রাগনের নতুন প্রসেসর এনেছে কোয়ালকম। প্রসেসরটির মডেল ৭৬৮জি। এটি মোবাইল গেম খেলার জন্য সিপিইউ ও জিপিইউকে বিশেষভাবে বুস্ট করা।

ইন্দো-এশিয়ান নিউজ এজেন্সি (আইএএনএস) জানায়, প্রসেসরটি স্ন্যাপড্রাগন ৭৬৫জি’র একটি উন্নত সংস্করণ। এটিই প্রথম ৭-সিরিজ প্ল্যাটফর্ম সাপোর্টেড প্রসেসর— যা ‘অ্যাড্রিনো আপডেটেবল জিপিইউ’ ড্রাইভারকে সমর্থন করে। সেই সঙ্গে স্ক্রিনের ১২০ হার্টজ রিফ্রেশ রেটকেও সমর্থন করে। এর সিপিইউকে ২.৮ গিগাহার্টজ স্পিড পর্যন্ত বাড়ানো যাবে।

কোয়ালকমের সহকারী প্রধান কেডার কোনডাপ বলেন, ‘গেমের পারফরমেন্সকে উচ্চতর পর্যায়ে নিতেই প্রসেসরটি ডিজাইন করা। প্রসেসরটি ব্যাটারির ক্ষমতাকেও বাড়াবে।’

জানা যায়, এই প্রসেসরটির সঙ্গে স্ন্যাপড্রাগন এক্স ৫২-৫জি মডেম-আরএফ সিস্টেম সব এলাকার ফ্রিকোয়েন্সি ব্যান্ডকেই সমর্থন করবে। স্ন্যাপড্রাগন এক্স৫২-৫জি মডেম-আরএফ সিস্টেম ডিজানই করা হয়েছে মাল্টি-গিগাবিট পিক সমর্থিত। এর ডাউনলোড স্পিড ৩.৭ গিগাবিটস এবং আপলোড স্পিড ১.৬ গিগাবিট পর্যন্ত করা যাবে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাটেনি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
কাটেনি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
শাহজালালে ভিজছে আমদানি পণ্য, ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা
শাহজালালে ভিজছে আমদানি পণ্য, ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা
বৃষ্টি-জলাবদ্ধতায় নিম্নআয়ের মানুষের জীবিকা সংকটে
বৃষ্টি-জলাবদ্ধতায় নিম্নআয়ের মানুষের জীবিকা সংকটে
নির্বাচনি কমিটি নিয়ে বিরোধ, রাজশাহীতে বাস চলাচল বন্ধ
নির্বাচনি কমিটি নিয়ে বিরোধ, রাজশাহীতে বাস চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান