কোড-১৯ ও বিডিওএসএন’র মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জুন ২০২০, ২১:৫৭ আপডেট : ১৫ জুন ২০২০, ২২:০০

কোড-১৯ ও বিডিওএসএন’র মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-বিডিওএসএন ও কোড-১৯ এর মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। ১৪ জুন সন্ধ্যায় অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এই সমঝোতা চুক্তি সই হয়।

দুই প্রতিষ্ঠানের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইভেন্ট অর্গানাইজেশন, ট্রেইনিং প্রোগ্রাম ও বিভিন্ন প্রজেক্ট কার্যক্রমগুলো যৌথভাবে পরিচালনা করার লক্ষ্যে এই চুক্তি সাক্ষর করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিডিওএসএনের সঙ্গে কাজ করার উদ্দেশ্য হিসেবে কোড ১৯ এর ডিরেক্টর ইমতিয়াজ ফারহান বিন হাবিব তাদের প্রধান কার্যক্রমগুলো বর্ণনা করেন। যার মধ্যে ছিল ‘ইনোভেশন অব সোশ্যাল চেঞ্জ’ নামের কার্যক্রম, যার উদ্দেশ্য হল প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটানো। বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন, কর্মশালা, শিক্ষা ও সনদ প্রদান কার্যক্রম, আইওটি সামিট ও ইন্ডাস্ট্রি ৪.০ কনফারেন্স এর আয়োজনের মাধ্যমে সমাজের উন্নয়ন। 

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে সমঝোতা চুক্তিটি অনলাইনে আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক মুনির হাসান। তার সহযোগিতায় ছিলেন মাহেরুল আজম কোরেশী।

অনুষ্ঠানে কোড ১৯ এর পক্ষ থেকে ইমতিয়াজ ফারহান বিন হাবিব, ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট, ড. ইমরান মো. আমিন উপদেষ্টা শিক্ষা, ইয়াহিয়া মো. আমিন ডিরেক্টর স্ট্রাটেজি ও জেবিন তাসনিম অ্যাসিসটেন্স বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার উপস্থিত ছিলেন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর পক্ষ থেকে সাধারণ সম্পাদক মুনির হাসান, প্রকল্প পরিচালক জাহানারা আমির, কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের আইওটি ডিভিশনের জুনিয়র ইন্জিনিয়ার মাহেরুল আজম কোরেশী, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর আইসিটি কোঅর্ডিনেটর মিশাল ইসলামসহ অন্য সদস্যরা অংশ নেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুলছাত্রী হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা
স্কুলছাত্রী হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা
জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস, ড্রয়ের পর এবার হার দেখলেন ক্লপ
জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস, ড্রয়ের পর এবার হার দেখলেন ক্লপ
গোলকিপারের ভুলের মাশুল দিলো নরওয়ে, রোনালদো ছাড়াই পর্তুগালের জয়
গোলকিপারের ভুলের মাশুল দিলো নরওয়ে, রোনালদো ছাড়াই পর্তুগালের জয়
বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন
বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত